কারিগরি ত্রুটির কারণে আজ আসছে না কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৫ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাতে পারে। এরপর খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে রোববার (৭ ডিসেম্বর) তিনি যাত্রা শুরু করবেন।
বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানো ও চিকিৎসকদের সবুজ সংকেতের ওপরই নির্ভর করছে তার লন্ডনে চিকিৎসা যাত্রা।
ঢাকা,শুক্রবার ০৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















