ভোজ্যতেল ব্যবসায়ীরা তেলের দাম বাড়িয়ে আইন লঙ্ঘন করে থাকলে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আমাদের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। তারা যে কর্মকাণ্ডটি করেছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই। আমরা এখন আন্তঃমন্ত্রণালয় একটি বৈঠক করেছি। বৈঠক শেষে এ বিষয়ে আমাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবো।
বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তেলের দাম বাড়াতে সরকারের কোনো সম্মতি নিয়েছেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কোনো সম্মতি নেয়নি। আমাদের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। আমরা এখন আন্তঃমন্ত্রণালয় একটি বৈঠক করেছি। বৈঠক শেষে এ বিষয়ে আমাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবো।
সব কোম্পানি সামগ্রিকভাবে একত্রিত হয়ে তেলের দাম বাড়িয়েছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, তারা যে কর্মকাণ্ডটি করেছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই।
এখন সরকার কী করবে জানতে চাইলে তিনি বলেন, আমরা আলোচনা করে কর্মপন্থা ঠিক করবো। তারা যে কর্মকাণ্ড করেছে, তার কোনো আইনগত ভিত্তি নেই।
গতকালও ক্রয় কমিটিতে ৫০ লাখ লিটার সয়াবিন ও এক কোটি লিটার রাইসব্রান তেল কেনার অনুমোদন দিয়েছি। বর্তমানে যে দামে বাজারে তেল বিক্রি করছে, এ তেল সেটার চেয়ে কুড়ি টাকা কমে কেনা হবে। কাজেই বাজারে ২০ টাকা বেশি দামে তেল বিক্রির কোনো যৌক্তিক কারণ আমি দেখছি না।কাজেই ৫০ লাখ লিটার তেল যদি আমরা দরপত্রের মাধ্যমে কম-দামে কিনতে পারি, তাহলে বাজারে কেন এতো বেশি দামে বিক্রি করা হবে? এর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না।
কোম্পানিগুলোর ওপর সরকারের কী নিয়ন্ত্রণ নেই, প্রশ্নে তিনি বলেন, নিয়ন্ত্রণ আছে কি নেই, সেটা আমাদের পদক্ষেপের মাধ্যমে জানতে পারবেন। নিয়ন্ত্রণ নিশ্চয়ই আছে।
ঢাকা,বুধবার ০৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















