রাজধানীর সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সচিবালয়ের নতুন ভবনে আগুন লেগেছিল। দুপুর ২টার দিকে সচিবালয়ের জনপ্রশাসনের ১০ম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে ভবনজুড়ে বারবার বেজে উঠেছে ফায়ার হুইসেল। এতে ভবনে থাকা কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে দ্রুত ভবন ত্যাগ করেন। তবে ঠিক কী ঘটেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।তাদের ভাষ্য, সচিবালয়ের ১ নম্বর ভবনে হঠাৎ করেই ফায়ার হুইসেল বাজতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই ১০ তলার দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরিস্থিতি অনুধাবন করে সবাই দ্রুত নিচে নেমে আসেন।
ঢাকা,রোববার ৩০ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















