রাজধানীর কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। একই ভাবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্যও পাওয়া যায়নি।
ঢাকা,বৃহস্পতিবার ২৭ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















