ঠাকুরগাঁও কোর্ট চত্বরে বাউল শিল্পীদের ওপর হামলা, আহত ২

বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলেন বাউল শিল্পীরা। তবে সমাবেশ শুরুর আগেই হামলা ও মারধরের শিকার হয়েছেন তারা। ‘তৌহিদী জনতা’র ব্যানারে হওয়া ওই হামলায় আহত হয়েছেন দুজন বাউল শিল্পী।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে এ হামলার ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান।বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ‘সম্প্রীতির ঐক্য ঠাকুরগাঁও’ ব্যানারে ঠাকুরগাঁও চৌরাস্তার মোড়ে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছিলেন বাউল শিল্পীরা। একই সময়ে তৌহিদী জনতার একটি দলও ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায় নিজেদের কর্মসূচি নিয়ে হাজির হয়। মানুষের ভিড় বাড়তে থাকায় চৌরাস্তায় শুরু থেকেই সতর্ক অবস্থায় ছিল পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে তৌহিদী জনতার ব্যানারে একদল মানুষ চৌরাস্তা থেকে মিছিল নিয়ে কোর্ট এলাকার দিকে আসে। তারা কোর্ট চত্বরে পৌঁছালে সেখানেই কয়েকজন বাউল শিল্পীর উপস্থিতি টের পান। বাউল শিল্পীরা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বাউল শিল্পীদের ওপর সঙ্গে তৌহিদী জনতার ভেতর থেকে একদল মানুষ হামলা করে। এতে দুই বাউল শিল্পী আহত হন। উপস্থিত মানুষজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ঘটনার বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, বাউল শিল্পীদের মানববন্ধন চৌরাস্তায় হওয়ার কথা ছিল। আমরা আগে থেকেই ব্যাপক পরিমাণ পুলিশ মোতায়েন করেছিলাম। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি চৌরাস্তায় কোনো মানববন্ধন হয়নি এবং কোনো পক্ষকেই সেখানে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে আমরা কোর্ট চত্বরে যাই। কিন্তু সেখানে পৌঁছে দেখি উভয় পক্ষই সরে গেছে। পরবর্তীতে এলাকাটি আমরা নিরাপত্তার আওতায় নিয়ে আসি।
ঠাকুরগাঁও,বুধবার ২৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও কোর্ট চত্বরে বাউল শিল্পীদের ওপর হামলা, আহত ২

বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলেন বাউল শিল্পীরা। তবে সমাবেশ শুরুর আগেই হামলা ও মারধরের শিকার হয়েছেন তারা। ‘তৌহিদী জনতা’র ব্যানারে হওয়া ওই হামলায় আহত হয়েছেন দুজন বাউল শিল্পী।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে এ হামলার ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান।বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ‘সম্প্রীতির ঐক্য ঠাকুরগাঁও’ ব্যানারে ঠাকুরগাঁও চৌরাস্তার মোড়ে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছিলেন বাউল শিল্পীরা। একই সময়ে তৌহিদী জনতার একটি দলও ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায় নিজেদের কর্মসূচি নিয়ে হাজির হয়। মানুষের ভিড় বাড়তে থাকায় চৌরাস্তায় শুরু থেকেই সতর্ক অবস্থায় ছিল পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে তৌহিদী জনতার ব্যানারে একদল মানুষ চৌরাস্তা থেকে মিছিল নিয়ে কোর্ট এলাকার দিকে আসে। তারা কোর্ট চত্বরে পৌঁছালে সেখানেই কয়েকজন বাউল শিল্পীর উপস্থিতি টের পান। বাউল শিল্পীরা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বাউল শিল্পীদের ওপর সঙ্গে তৌহিদী জনতার ভেতর থেকে একদল মানুষ হামলা করে। এতে দুই বাউল শিল্পী আহত হন। উপস্থিত মানুষজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ঘটনার বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, বাউল শিল্পীদের মানববন্ধন চৌরাস্তায় হওয়ার কথা ছিল। আমরা আগে থেকেই ব্যাপক পরিমাণ পুলিশ মোতায়েন করেছিলাম। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি চৌরাস্তায় কোনো মানববন্ধন হয়নি এবং কোনো পক্ষকেই সেখানে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে আমরা কোর্ট চত্বরে যাই। কিন্তু সেখানে পৌঁছে দেখি উভয় পক্ষই সরে গেছে। পরবর্তীতে এলাকাটি আমরা নিরাপত্তার আওতায় নিয়ে আসি।
ঠাকুরগাঁও,বুধবার ২৬ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock