রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি হাসপাতাল) ব্লক-এর চারতলায় আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
বুধবার (২৬ নভেম্বর) ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১১টা ১৪ মিনিটে পিজি হাসপাতালের ব্লক-এর চারতলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর সার্ভিসের কর্মীরা বেলা সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনেন
।




















