রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আরও পাঁচ ইউনিট পথে রয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে সেখানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।তিনি বলেন, খবর পেয়ে ধাপে ধাপে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে।
রাশেদ বিন খালিদ বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।




















