আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটি সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে-সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট হতে হবে স্বচ্ছ।আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটি সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে চাই।মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে পর্যবেক্ষকদের সঙ্গে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।সিইসি বলেন, আপনাদেরকে সহযোগী হিসেবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে চাই। এটা নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে।

তিনি বলেন, অতীত নিয়ে কোনো ঘাঁটাঘাঁটি করতে চাই না। আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুলভ্রান্তি আমাদের অনেক হয়েছে। এটা হওয়া উচিত নয়। কারণ হতে পারে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। সত্যিকার অর্থে বলতে গেলে এই নির্বাচনে আমাদের নিজস্ব সুপারভাইজরি মেকানিজম থাকবে, অফিসিয়াল মেকানিজম থাকবে।

পর্যবেক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের চোখ দিয়েও আমরা এই নির্বাচনটাকে দেখতে চাই। কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের নির্বাচনের দেখাটাও সঠিক হবে না। আপনারা যাদেরকে ইউটিলাইজ করবেন ফিল্ডে, ওরা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন না করে আমাদের কাছে ভুল মেসেজ আসবে। ওরা যদি ঠিকমতো পারফর্ম না করে, এজন্য এদেরকে গ্রুপ করা আপনাদের দায়িত্ব। এদেরকে প্রপার লজিস্টিক সাপোর্ট দেওয়া আপনাদের দায়িত্ব।অ্যাকাউন্টেবিলিটি সম্পর্কে আপনারা রিপোর্ট করবেন। ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা কাজ করব-কাজ হচ্ছে কিনা, নির্বাচনে আইন অনুযায়ী নির্বাচনটা কন্ডাক্ট হচ্ছে কিনা, আমাদের যে নির্বাচনের দায়িত্বে আছেন অফিসার, পুলিশ অফিসার, রিটার্নিং অফিসার-এদের…

সিইসি বলেন, আপনাদের রিপোর্টিংয়ের ওপর অনেক কিছু নির্ভর করছে। আমি আগেই বলছি, আপনাদের দৃষ্টিতেই আমি নির্বাচন প্রক্রিয়াটাকে দেখতে চাই।তিনি আরও বলেন, আমাদের যদি কোনো প্রসিডিউরাল ল্যাপস থাকে, এটা যদি আমরা রিফর্ম করতে চাই, আপনাদের রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা তো সুপারিশ দেবেন যে এই কাজটা এভাবে হচ্ছে, এটা এভাবে করলে… ফাইনাল অ্যানালিটিক্যাল রিপোর্ট যখন দেবেন তখন বলবেন যে এভাবে করলে ভালো হতো। আপনাদের সুপারিশ আমাদের ভবিষ্যতের জন্য পথচলার একটি দিকনির্দেশনা হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশিরা খুব বেশি রাজনৈতিক সচেতন। এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু। সবকিছু দেখে আপনাদের যাদের নিয়োগ করবেন, প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত আছে কিনা। কোনো রাজনীতির সঙ্গে কোনো লিংক, কোনো পার্টির সঙ্গে জড়িত এবং মিছিল-মিটিংয়ে গিয়েছে বা জড়িত আছে-এরকম কাউকে দয়া করে নিয়োগ দেবেন না। আপনাদের লোকজন যাতে কোনো দলীয় প্রচার-প্রচারণায় না যায়। তারা কোনো ভোটারকে যাতে না বলে-এই মার্কায় ভোট দিন, ওই মার্কায় ভোট দিন।

তিনি বলেন, পর্যবেক্ষকের দায়িত্ব হচ্ছে যে অনিয়ম হচ্ছে সেটা রিপোর্ট করা। আপনারা রিপোর্ট করবেন। এটা আমাদের জাতীয় দায়িত্ব সবার-সুন্দর নির্বাচন নিশ্চিত করার জন্য। আপনি যদি আমেরিকান কনটেক্সটে বাংলাদেশকে চিন্তা করেন বা ইউকে কনটেক্সটে চিন্তা করেন বা ইউরোপিয়ান কোনো কান্ট্রি কনটেক্সটে চিন্তা করে রিপোর্টিং শুরু করেন তাহলে কিন্তু সমস্যা আছে।

সিইসি আরও বলেন, সিসি ক্যামেরা হচ্ছে অবজারভার। আমার সিসি ক্যামেরা হচ্ছে আমার সাংবাদিক ভাই-বোনেরা। আশা করি সবাই মিলে আমরা একটা সুন্দর নির্বাচন দিতে পারব এবং আপনাদের সহযোগিতা এখানে খুবই ইম্পর্টেন্ট এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ঢাকা,মঙ্গলবার ২৫ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটি সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে-সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট হতে হবে স্বচ্ছ।আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটি সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে চাই।মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে পর্যবেক্ষকদের সঙ্গে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।সিইসি বলেন, আপনাদেরকে সহযোগী হিসেবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে চাই। এটা নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে।

তিনি বলেন, অতীত নিয়ে কোনো ঘাঁটাঘাঁটি করতে চাই না। আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুলভ্রান্তি আমাদের অনেক হয়েছে। এটা হওয়া উচিত নয়। কারণ হতে পারে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। সত্যিকার অর্থে বলতে গেলে এই নির্বাচনে আমাদের নিজস্ব সুপারভাইজরি মেকানিজম থাকবে, অফিসিয়াল মেকানিজম থাকবে।

পর্যবেক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের চোখ দিয়েও আমরা এই নির্বাচনটাকে দেখতে চাই। কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের নির্বাচনের দেখাটাও সঠিক হবে না। আপনারা যাদেরকে ইউটিলাইজ করবেন ফিল্ডে, ওরা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন না করে আমাদের কাছে ভুল মেসেজ আসবে। ওরা যদি ঠিকমতো পারফর্ম না করে, এজন্য এদেরকে গ্রুপ করা আপনাদের দায়িত্ব। এদেরকে প্রপার লজিস্টিক সাপোর্ট দেওয়া আপনাদের দায়িত্ব।অ্যাকাউন্টেবিলিটি সম্পর্কে আপনারা রিপোর্ট করবেন। ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা কাজ করব-কাজ হচ্ছে কিনা, নির্বাচনে আইন অনুযায়ী নির্বাচনটা কন্ডাক্ট হচ্ছে কিনা, আমাদের যে নির্বাচনের দায়িত্বে আছেন অফিসার, পুলিশ অফিসার, রিটার্নিং অফিসার-এদের…

সিইসি বলেন, আপনাদের রিপোর্টিংয়ের ওপর অনেক কিছু নির্ভর করছে। আমি আগেই বলছি, আপনাদের দৃষ্টিতেই আমি নির্বাচন প্রক্রিয়াটাকে দেখতে চাই।তিনি আরও বলেন, আমাদের যদি কোনো প্রসিডিউরাল ল্যাপস থাকে, এটা যদি আমরা রিফর্ম করতে চাই, আপনাদের রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা তো সুপারিশ দেবেন যে এই কাজটা এভাবে হচ্ছে, এটা এভাবে করলে… ফাইনাল অ্যানালিটিক্যাল রিপোর্ট যখন দেবেন তখন বলবেন যে এভাবে করলে ভালো হতো। আপনাদের সুপারিশ আমাদের ভবিষ্যতের জন্য পথচলার একটি দিকনির্দেশনা হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশিরা খুব বেশি রাজনৈতিক সচেতন। এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু। সবকিছু দেখে আপনাদের যাদের নিয়োগ করবেন, প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত আছে কিনা। কোনো রাজনীতির সঙ্গে কোনো লিংক, কোনো পার্টির সঙ্গে জড়িত এবং মিছিল-মিটিংয়ে গিয়েছে বা জড়িত আছে-এরকম কাউকে দয়া করে নিয়োগ দেবেন না। আপনাদের লোকজন যাতে কোনো দলীয় প্রচার-প্রচারণায় না যায়। তারা কোনো ভোটারকে যাতে না বলে-এই মার্কায় ভোট দিন, ওই মার্কায় ভোট দিন।

তিনি বলেন, পর্যবেক্ষকের দায়িত্ব হচ্ছে যে অনিয়ম হচ্ছে সেটা রিপোর্ট করা। আপনারা রিপোর্ট করবেন। এটা আমাদের জাতীয় দায়িত্ব সবার-সুন্দর নির্বাচন নিশ্চিত করার জন্য। আপনি যদি আমেরিকান কনটেক্সটে বাংলাদেশকে চিন্তা করেন বা ইউকে কনটেক্সটে চিন্তা করেন বা ইউরোপিয়ান কোনো কান্ট্রি কনটেক্সটে চিন্তা করে রিপোর্টিং শুরু করেন তাহলে কিন্তু সমস্যা আছে।

সিইসি আরও বলেন, সিসি ক্যামেরা হচ্ছে অবজারভার। আমার সিসি ক্যামেরা হচ্ছে আমার সাংবাদিক ভাই-বোনেরা। আশা করি সবাই মিলে আমরা একটা সুন্দর নির্বাচন দিতে পারব এবং আপনাদের সহযোগিতা এখানে খুবই ইম্পর্টেন্ট এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ঢাকা,মঙ্গলবার ২৫ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO