লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হায়সম আলী তাবাতাবাইকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিট্রিশ সংবাদ মাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, রোববার বৈরুতের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় তাবাতাবাইসহ অন্তত পাঁচজন নিহত হন। সংগঠনের সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা তাবাতাবাইয়ের মৃত্যুর বিষয়টি পরে হিজবুল্লাহর এক বিবৃতি থেকে নিশ্চিত করা হয়।
বিবৃতিতে তাকে ‘মহান কমান্ডার’ হিসেবে উল্লেখ করা হলেও সংগঠনের ভেতরে তার সুনির্দিষ্ট পদ উল্লেখ করা হয়নি।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তাবাতাবাইকে ‘নিষ্ক্রিয়’ করেছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর জানায়, হামলার লক্ষ্যই ছিলেন তাবাতাবাই। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গত বছরের যুদ্ধের পর থেকে এটি ছিল তাবাতাবাইকে হত্যার তৃতীয় প্রচেষ্টা।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ২৪ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















