বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট এবং ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে নিবিড় পর্যবেক্ষণে আছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট এবং ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

রোববার (২৩ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, গত কয়েক মাস ধরেই তিনি খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। আজ আমরা যে কারণে এখানে (এভারকেয়ার) ভর্তি করিয়েছি, ওনার কতগুলো সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে। ওনার চেস্টে ইনফেকশন হয়েছে।

তিনি আরও ব্যাখ্যা করেন, যেহেতু ওনার হার্টের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে পারমানেন্ট পেসমেকার আছে এবং স্টেন্ট পড়ানো হয়েছিল। তারপরও ওনার মাইট্রোস্টেনোসিস নামে একটি কন্ডিশন আছে। সেজন্য চেস্টে ইনফেকশন হওয়ায় হার্ট এবং ফুসফুস দুটোই একসঙ্গে আক্রান্ত হয়েছে। এজন্য খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল। তাই দ্রুত আমরা ওনাকে হাসপাতালে এনেছি।

অধ্যাপক সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার পর তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সব পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ড বসে দ্রুত এন্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা দিয়েছে।তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে আরও কিছু রিপোর্ট আসবে। নেক্সট ১২ ঘণ্টার অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। উনি আমাদের সর্বোচ্চ পর্যায়ের ইন্টেন্সিভ মনিটরিং–এর মধ্যে আছেন। বর্তমানে কেবিনেই আছেন। রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন।
ঢাকা,সোমবার ২৪ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট এবং ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে নিবিড় পর্যবেক্ষণে আছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট এবং ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

রোববার (২৩ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, গত কয়েক মাস ধরেই তিনি খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। আজ আমরা যে কারণে এখানে (এভারকেয়ার) ভর্তি করিয়েছি, ওনার কতগুলো সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে। ওনার চেস্টে ইনফেকশন হয়েছে।

তিনি আরও ব্যাখ্যা করেন, যেহেতু ওনার হার্টের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে পারমানেন্ট পেসমেকার আছে এবং স্টেন্ট পড়ানো হয়েছিল। তারপরও ওনার মাইট্রোস্টেনোসিস নামে একটি কন্ডিশন আছে। সেজন্য চেস্টে ইনফেকশন হওয়ায় হার্ট এবং ফুসফুস দুটোই একসঙ্গে আক্রান্ত হয়েছে। এজন্য খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল। তাই দ্রুত আমরা ওনাকে হাসপাতালে এনেছি।

অধ্যাপক সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার পর তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সব পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ড বসে দ্রুত এন্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা দিয়েছে।তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে আরও কিছু রিপোর্ট আসবে। নেক্সট ১২ ঘণ্টার অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। উনি আমাদের সর্বোচ্চ পর্যায়ের ইন্টেন্সিভ মনিটরিং–এর মধ্যে আছেন। বর্তমানে কেবিনেই আছেন। রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন।
ঢাকা,সোমবার ২৪ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO