মিরপুর টেস্টে সফরকারী আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়েছে বাংলাদেশ

মিরপুর টেস্টে সফরকারী আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ৫০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৯১ রানে গুটিয়ে যায় আইরিশরা। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ তে জিতল নাজমুল হোসেন শান্ত’র দল।

রোববার (২৩ নভেম্বর) পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ উইকেট। অপরদিকে আয়ারল্যান্ডকে জিততে হলে ২২ বছরের ক্যারিবিয়ান রেকর্ড ভাঙতে হতো। শেষ পর্যন্ত আইরিশ টেল এন্ডার ব্যাটাররা কিছুটা ভোগালেও দ্বিতীয় সেশনেই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।এদিন কার্টিস ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রানে শুরু করেন শেষ দিনের খেলা। ব্যক্তিগত ২১ রানে তাইজুলের শিকার ম্যাকব্রাইন। এরপর নেইলকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন ক্যাম্ফার। এই জুটি ভাঙ্গে ৩০ রান করা নেইল মিরাজের শিকার হলে। তবে এরপরই গাভিন হোয়েকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে সেঞ্চুরির পথে ক্যাম্ফার। গাভিনকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মুরাদ।

শেষদিকে হাসান মুরাদের জোড়া আঘাতে শেষ দুই উইকেটের পতন হলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। চতুর্থ ইনিংসে বাংলাদেশের পক্ষে ৪টি করে উইকেট তুলে নেন তাইজুল ইসলাম ও হাসান মুরাদ।এর আগে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। দুই ওপেনার বালবার্নি ও স্টারলিংকে তুলে নেন তাইজুল ইসলাম।কারমাইকেলকে সাজঘরের পথ দেখান হাসান মুরাদ। অর্ধশত করেই মুরাদের শিকার হ্যারি ট্যাক্টর। ইনিংস লম্বা হয়নি লরকান টাকারেরও। ৫০৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান করে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড।ম্যাচের প্রথম ইনিংস ৪৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানে আইরিশদের গুটিয়ে দেয় টাইগাররা। এতে প্রথম ইনিংসে ২১১ রানের বড় লিড পেয়েছিল স্বাগতিকরা।
ক্রীড়া ডেস্ক,রোববার ২৩ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» কলাপাড়ায় খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান

» আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

» জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী

» রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিকরে ২ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

» জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল আর্জেন্টিনা

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর টেস্টে সফরকারী আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়েছে বাংলাদেশ

মিরপুর টেস্টে সফরকারী আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ৫০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৯১ রানে গুটিয়ে যায় আইরিশরা। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ তে জিতল নাজমুল হোসেন শান্ত’র দল।

রোববার (২৩ নভেম্বর) পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ উইকেট। অপরদিকে আয়ারল্যান্ডকে জিততে হলে ২২ বছরের ক্যারিবিয়ান রেকর্ড ভাঙতে হতো। শেষ পর্যন্ত আইরিশ টেল এন্ডার ব্যাটাররা কিছুটা ভোগালেও দ্বিতীয় সেশনেই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।এদিন কার্টিস ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রানে শুরু করেন শেষ দিনের খেলা। ব্যক্তিগত ২১ রানে তাইজুলের শিকার ম্যাকব্রাইন। এরপর নেইলকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন ক্যাম্ফার। এই জুটি ভাঙ্গে ৩০ রান করা নেইল মিরাজের শিকার হলে। তবে এরপরই গাভিন হোয়েকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে সেঞ্চুরির পথে ক্যাম্ফার। গাভিনকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মুরাদ।

শেষদিকে হাসান মুরাদের জোড়া আঘাতে শেষ দুই উইকেটের পতন হলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। চতুর্থ ইনিংসে বাংলাদেশের পক্ষে ৪টি করে উইকেট তুলে নেন তাইজুল ইসলাম ও হাসান মুরাদ।এর আগে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। দুই ওপেনার বালবার্নি ও স্টারলিংকে তুলে নেন তাইজুল ইসলাম।কারমাইকেলকে সাজঘরের পথ দেখান হাসান মুরাদ। অর্ধশত করেই মুরাদের শিকার হ্যারি ট্যাক্টর। ইনিংস লম্বা হয়নি লরকান টাকারেরও। ৫০৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান করে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড।ম্যাচের প্রথম ইনিংস ৪৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানে আইরিশদের গুটিয়ে দেয় টাইগাররা। এতে প্রথম ইনিংসে ২১১ রানের বড় লিড পেয়েছিল স্বাগতিকরা।
ক্রীড়া ডেস্ক,রোববার ২৩ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO