১৫ দিনের বন্ধ ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়, রোববার বিকেল ৫টার মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হলগুলো খালি করার নির্দেশ

ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলো পর্যবেক্ষণ ও মেরামত করতে ১৫ দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামী রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হলগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ঢাবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হয়। পরে ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এ তথ্য জানান। ঢাবির জনসংযোগ দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সাইফুদ্দীন আহমেদ বলেন, ভূমিকম্পের পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। হলগুলোর পুরোনো অবস্থা আছে। হলগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও মেরামত করা প্রয়োজন।

তিনি বলেন, সেই কারিগরি পর্যবেক্ষণের জন্য প্রকৌশলীদের ভাষ্যমতে চার সপ্তাহ প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট দুই সপ্তাহ সময় দিয়েছে। এজন্য সব হল খালি করা প্রয়োজন। ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা দুই সপ্তাহ বন্ধ থাকবে। আগামী রোববার বিকেল ৫টা থেকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলো।

তিনি আরও বলেন, হল ছাড়ার সময় যেহেতু তাদের রুম পর্যবেক্ষণ করতে হবে, তাই তারা চাবিগুলো সংশ্লিষ্ট হাউজ টিউটরকে দিতে বলা হলো।

এদিকে ঢাবির জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও তৎপরবর্তী ঝাঁকুনির কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয় এবং তাদের সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়। এতে বলা হয়, প্রকৌশলীদের মতামত হলো ভূমিকম্প পরবর্তী আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার। এই ঝুঁকি নিরূপণ ও সম্ভাব্য সংস্কারের স্বার্থে আবাসিক হলগুলো খালি করা প্রয়োজন। এ কারণে সভায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলগুলো খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী রোববার বিকেল ৫টার মধ্যে আবাসিক হলগুলো খালি করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সভায় প্রাধ্যক্ষদের প্রতি অনুরোধ জানানো হয়।
ঢাকা,শনিবার ২২ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ দিনের বন্ধ ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়, রোববার বিকেল ৫টার মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হলগুলো খালি করার নির্দেশ

ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলো পর্যবেক্ষণ ও মেরামত করতে ১৫ দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামী রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হলগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ঢাবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হয়। পরে ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এ তথ্য জানান। ঢাবির জনসংযোগ দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সাইফুদ্দীন আহমেদ বলেন, ভূমিকম্পের পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। হলগুলোর পুরোনো অবস্থা আছে। হলগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও মেরামত করা প্রয়োজন।

তিনি বলেন, সেই কারিগরি পর্যবেক্ষণের জন্য প্রকৌশলীদের ভাষ্যমতে চার সপ্তাহ প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট দুই সপ্তাহ সময় দিয়েছে। এজন্য সব হল খালি করা প্রয়োজন। ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা দুই সপ্তাহ বন্ধ থাকবে। আগামী রোববার বিকেল ৫টা থেকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলো।

তিনি আরও বলেন, হল ছাড়ার সময় যেহেতু তাদের রুম পর্যবেক্ষণ করতে হবে, তাই তারা চাবিগুলো সংশ্লিষ্ট হাউজ টিউটরকে দিতে বলা হলো।

এদিকে ঢাবির জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সাম্প্রতিক ভূমিকম্প ও তৎপরবর্তী ঝাঁকুনির কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাতের বিষয়টি বিবেচনা করা হয় এবং তাদের সার্বিক নিরাপত্তার দিক সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সভায় বুয়েটের বিশেষজ্ঞ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করা হয়। এতে বলা হয়, প্রকৌশলীদের মতামত হলো ভূমিকম্প পরবর্তী আবাসিক হলগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার দরকার। এই ঝুঁকি নিরূপণ ও সম্ভাব্য সংস্কারের স্বার্থে আবাসিক হলগুলো খালি করা প্রয়োজন। এ কারণে সভায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হলগুলো খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী রোববার বিকেল ৫টার মধ্যে আবাসিক হলগুলো খালি করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সভায় প্রাধ্যক্ষদের প্রতি অনুরোধ জানানো হয়।
ঢাকা,শনিবার ২২ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock