সকালে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার এই ঢাকা সফর।
শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
ঢাকা,শনিবার ২২ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















