তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদের (এম. এইচ) নামে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী এ আদেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে মামলার আবেদন করেন। আবেদনে কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ (এম. এইচ) ছাড়াও অজ্ঞাতনামা একজনকে আসামি করা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়েছে, গত ১২ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। যেখানে তিনি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এই বক্তব্যের সূত্র ধরে গত ১৫ নভেম্বর আসামি শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ৮৮ কোটি টাকা দিয়ে বুলেট-প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেতো। বাদীর অভিযোগ, তারেক রহমান কোনো ৮৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি কেনেননি। শাহিন মাহমুদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ২০ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদের (এম. এইচ) নামে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী এ আদেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে মামলার আবেদন করেন। আবেদনে কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ (এম. এইচ) ছাড়াও অজ্ঞাতনামা একজনকে আসামি করা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়েছে, গত ১২ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। যেখানে তিনি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এই বক্তব্যের সূত্র ধরে গত ১৫ নভেম্বর আসামি শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ৮৮ কোটি টাকা দিয়ে বুলেট-প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেতো। বাদীর অভিযোগ, তারেক রহমান কোনো ৮৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি কেনেননি। শাহিন মাহমুদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ২০ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO