রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনের সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।রাত ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে রাতে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ককটেল বিস্ফোরণে থানা গেটের সামনে দায়িত্বে থাকা পল্লবী থানার এএসআই (নি.) মো. নুর ইসলাম আহত হন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা,বুধবার ১৯ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















