গাজীপুর বাঘের বাজার সিঁড়ির চালা এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
বুধবার (১৯ নভেম্ব) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঘের বাজার সিঁড়ির চালা এলাকায় ফিনিস মশার কয়েল এরোসল তৈরির কারখানায় আগুন লাগে। কারখানার ভেতর কেমিক্যাল জাতীয় দ্রব্য থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এক এক করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, কারখানাটিতে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কর্মীরা কাজ করছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি।
গাজীপুর,বুধবার ১৯ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















