গাজীপুরের মাওনা বকুলতলা এলাকায় আগুনে পুড়ে গেছে ঝুট গুদাম ও কয়েক কোটি টাকার মালামাল। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ওই গুদামে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, শ্রীপুর উপজেলার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের একটি বিশাল ঝুট গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা ধোয়া দেখে দ্রুত ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এক পর্যায়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। সকাল সাড়ে ১০টা পর্যন্ত পুরোপুরিভাবে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষতির প




















