জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “গত কয়েক বছরে আমরা দেখেছি কপ সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজ তহবিল নিয়ে অনেক আলোচনা ও প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সেই অর্থ পৌঁছায় না।মাঠপর্যায়ে এর বাস্তব কোনো প্রভাবই দেখা যায় না। এই তহবিল সরাসরি পৌঁছাতে হবে ঝুঁকিপূর্ণ এলাকায় সামনের সারির মানুষের কাছে।”

ব্রাজিলের বেলেম শহরে একটি হোটেলে অনুষ্ঠিত সাইডলাইন অধিবেশনে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩০–এর শেয়ার ডে উপলক্ষে আয়োজিত “ফ্রম লোকাল নলেজ টু গ্লোবাল অ্যাকশন: বিল্ডিং রেজিলিয়েন্স থ্রু কলাবোরেশন (From Local Knowledge to Global Action: Building Resilience through Collaboration)” -শীর্ষক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জলবায়ু গবেষণা প্রতিষ্ঠান আইক্যাড অধিবেশনটি আয়োজন করে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কার্বন নিঃসরণ কমানোই এখন আমাদের প্রধান দাবি। দূষণকারীরা যখন মুক্তভাবে নিঃসরণ চালিয়ে যাচ্ছে, তখন শুধু প্রকল্পভিত্তিক তহবিল এনে কোনও লাভ নেই। উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওর–বাঁওড় ও নদনদী ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রামাঞ্চলে মাছের উৎপাদন কমছে, প্রভাব পড়ছে মৎস্যজীবীদের জীবিকায়। গবাদিপশু ব্যবস্থাপনাও বড় চ্যালেঞ্জে পড়েছে। তাই পরিবেশ মন্ত্রণালয়ের বাইরেও সব মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে জলবায়ু বিবেচনা জরুরি।

তিনি বলেন, বন্যা মোকাবিলায় কিছু প্রস্তুতি থাকলেও হিটস্ট্রোক, লবণাক্ততা, বজ্রপাত, পানির সংকট-সহ নতুন উদীয়মান ঝুঁকির ক্ষেত্রে প্রস্তুতি এখনো দুর্বল। নারীদের বিশেষ ঝুঁকির বিষয়টি তুলে ধরে তিনি আরো বলেন, অনেক নারী গবাদিপশুর দায়িত্বের কারণে আশ্রয়কেন্দ্রে যেতে পারেন না, ফলে এসব আশ্রয়কেন্দ্রের কার্যকারিতাই প্রশ্নের মুখে পড়ে।

স্থানীয় জ্ঞানকে বৈশ্বিক আলোচনায় প্রতিফলনের উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, আলোচনার ফলাফল ভবিষ্যতের আঞ্চলিক গবেষণা ও নীতিমালা প্রণয়নে ব্যবহার করা হবে। অধিবেশনের উদ্বোধনী বক্তব্য দেন আইক্যাডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব হক। আলোচনায় অংশ নেন বিভিন্ন দেশের গবেষণা নেটওয়ার্ক, বাংলাদেশ সরকার, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ প্রতিনিধিরা।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,মঙ্গলবার ১৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “গত কয়েক বছরে আমরা দেখেছি কপ সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজ তহবিল নিয়ে অনেক আলোচনা ও প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সেই অর্থ পৌঁছায় না।মাঠপর্যায়ে এর বাস্তব কোনো প্রভাবই দেখা যায় না। এই তহবিল সরাসরি পৌঁছাতে হবে ঝুঁকিপূর্ণ এলাকায় সামনের সারির মানুষের কাছে।”

ব্রাজিলের বেলেম শহরে একটি হোটেলে অনুষ্ঠিত সাইডলাইন অধিবেশনে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩০–এর শেয়ার ডে উপলক্ষে আয়োজিত “ফ্রম লোকাল নলেজ টু গ্লোবাল অ্যাকশন: বিল্ডিং রেজিলিয়েন্স থ্রু কলাবোরেশন (From Local Knowledge to Global Action: Building Resilience through Collaboration)” -শীর্ষক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জলবায়ু গবেষণা প্রতিষ্ঠান আইক্যাড অধিবেশনটি আয়োজন করে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কার্বন নিঃসরণ কমানোই এখন আমাদের প্রধান দাবি। দূষণকারীরা যখন মুক্তভাবে নিঃসরণ চালিয়ে যাচ্ছে, তখন শুধু প্রকল্পভিত্তিক তহবিল এনে কোনও লাভ নেই। উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওর–বাঁওড় ও নদনদী ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রামাঞ্চলে মাছের উৎপাদন কমছে, প্রভাব পড়ছে মৎস্যজীবীদের জীবিকায়। গবাদিপশু ব্যবস্থাপনাও বড় চ্যালেঞ্জে পড়েছে। তাই পরিবেশ মন্ত্রণালয়ের বাইরেও সব মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে জলবায়ু বিবেচনা জরুরি।

তিনি বলেন, বন্যা মোকাবিলায় কিছু প্রস্তুতি থাকলেও হিটস্ট্রোক, লবণাক্ততা, বজ্রপাত, পানির সংকট-সহ নতুন উদীয়মান ঝুঁকির ক্ষেত্রে প্রস্তুতি এখনো দুর্বল। নারীদের বিশেষ ঝুঁকির বিষয়টি তুলে ধরে তিনি আরো বলেন, অনেক নারী গবাদিপশুর দায়িত্বের কারণে আশ্রয়কেন্দ্রে যেতে পারেন না, ফলে এসব আশ্রয়কেন্দ্রের কার্যকারিতাই প্রশ্নের মুখে পড়ে।

স্থানীয় জ্ঞানকে বৈশ্বিক আলোচনায় প্রতিফলনের উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, আলোচনার ফলাফল ভবিষ্যতের আঞ্চলিক গবেষণা ও নীতিমালা প্রণয়নে ব্যবহার করা হবে। অধিবেশনের উদ্বোধনী বক্তব্য দেন আইক্যাডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব হক। আলোচনায় অংশ নেন বিভিন্ন দেশের গবেষণা নেটওয়ার্ক, বাংলাদেশ সরকার, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ প্রতিনিধিরা।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,মঙ্গলবার ১৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO