লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। এসব বাংলাদেশি বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে ছিলেন। সেখান থেকে তাদের আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়।
ঢাকা,মঙ্গলবার ১৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















