সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিনে সোমবার (১৭ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা থাকলে মঙ্গলবার (১৮ নভেম্বর) এই এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক।
মঙ্গলবার সকাল ১০টার পর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা ঘুরে দেখা যায়, বঙ্গবন্ধু ভবন ও আশপাশের এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের কড়া পাহারায় থাকতে দেখা গেছে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনের সড়কে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া আশপাশে বিচ্ছিন্নভাবে কিছু উৎসুক মানুষ দেখা গেলেও কোনো বিক্ষোভকারী দেখা যায়নি। সোমবার দিন ভর উত্তেজনা থাকলেও এই এলাকার পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত।
ঢাকা,মঙ্গলবার ১৮ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















