তুরাগে গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। পুলিশ বলছে, তার বয়স হবে আনুমানিক ১৫ থেকে ২০ বছর।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে তুরাগ থানা এলাকায় ১৭ নম্বর সেক্টরের রোড ৭ এলাকায় একটি খালি প্লটের একটি ঝোপ থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলের দিকে সংবাদের পরিপ্রেক্ষিতে খালি প্লটের ঝোপ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে গতকাল মধ্যরাত থেকে আজ ভোরের মধ্যে দুষ্কৃতকারীরা তাকে গলা কেটে করে হত্যা করে।
সিআইডি ফরেনসিক বিভাগ নিহত ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও সেখানে নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য শহীদ সোরহওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা,সোমবার ১৭ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















