বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ ৮০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় সদর উপজেলার শাখারিয়া বাজারে এ ঘটনা ঘটে।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, শাখারিয়া বাজারে এনআরবিসির একটি উপশাখার ভল্ট ভেঙে টাকা চুরি হয়েছে। কত টাকা চুরি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। ম্যানেজার আসলে বিস্তারিত জানা যাবে।
বগুড়া,শনিবার ২৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















