প্রশিক্ষণে অর্জিত জ্ঞান জনগণের কল্যাণে ব্যবহার করাই প্রকৃত সাফল্য: ভূমি উপদেষ্টা

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন; প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করা। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা ভূমির সংক্রান্ত জটিলতা নিরসনের পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন। কিন্তু প্রশিক্ষণ শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান জনগণের কল্যাণে ব্যবহার করাই প্রকৃত সাফল্য। সুতরাং সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ শেষে আমাদের সকলেরই উচিত অর্জিত জ্ঞান ও দক্ষতাকে জনসেবায় প্রয়োগ করা। তবেই এই প্রশিক্ষণের প্রকৃত মূল্যায়ন হবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

সালেহ আহমেদ বলেন; ভূমি প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রম। ভূমির মালিকানা নির্ধারণ, সীমা নির্ধারণ, রেকর্ড সংশোধন এবং ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণে সার্ভে ও সেটেলমেন্টের ভূমিকা অপরিসীম। সঠিক ভূমি জরিপ ও রেকর্ড সংরক্ষণের মাধ্যমে নাগরিকদের ভূমি-সংক্রান্ত বিরোধ হ্রাস পায় এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হয়। এ কারণে কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করা অত্যন্ত জরুরি। জনকল্যাণে কাজ মানে হলো ভূমি সংক্রান্ত সেবা প্রদানে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। সাধারণ মানুষ যাতে ভূমি সংক্রান্ত ভোগান্তি থেকে মুক্তি পায়, সেটিই একজন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তার সবচেয়ে বড় দায়িত্ব। সেবা প্রদানকারীর আন্তরিকতা ও প্রযুক্তিগত দক্ষতা নাগরিকের আস্থা বাড়ায় এবং সরকারের উন্নয়ন প্রচেষ্টা ত্বরান্বিত করে।

আজ রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে বিসিএস ক্যাডারভূক্ত (প্রশাসন,পুলিশ,বন, ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাগণের ১৪০ তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স-২০২৫-২৬ ‘সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান’এ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ সাইদুর রহমান । অনুষ্ঠানের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। প্রশিক্ষণে পাঁচটি ক্যাডারের ৫৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করে সাফ্যলের সাথে সম্পন্ন করেন।

সিনিয়র সচিব বলেন; সার্ভে ও সেটেলমেন্টের মাধ্যমে প্রতিটি খতিয়ানভুক্ত জমির প্রকৃত মালিকানা নির্ধারণ করা হয়। সঠিক মালিকানা নির্ধারণের ফলে ভূমি-সংক্রান্ত বিরোধ হ্রাস পায় এবং নাগরিকদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত হয়। জমির সীমানা নির্ভুলভাবে নির্ধারণ করার জন্য মাঠ জরিপ (Field Survey) পরিচালনা করা হয়। এই প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন, জিপিএস ও ডিজিটাল ম্যাপ ব্যবহার করে সঠিক সীমারেখা নির্ধারণ করা হয়। পুরনো রেকর্ডে যদি কোনো ত্রুটি থাকে, তা সংশোধনের মাধ্যমে হালনাগাদ ভূমি রেকর্ড সংরক্ষণ করা হয়।

তিনি আরো বলেন; বর্তমানে সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ব্যবহার পেয়েছে। অনলাইন রেকর্ড, জিআইএস ভিত্তিক মানচিত্র, ই-মিউটেশন ও ডিজিটাল খতিয়ান প্রবর্তনের ফলে ভূমি ব্যবস্থাপনা দ্রুত, স্বচ্ছ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমের মাধ্যমে ভূমির প্রকৃত তথ্য সংরক্ষণ ও মালিকানা নিশ্চিত হওয়ায় ভূমি প্রশাসন আরও কার্যকর হচ্ছে। ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণে সার্ভে ও সেটেলমেন্টের ভূমিকা সত্যিই অপরিসীম। বর্তমানে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল যুগে প্রবেশ করেছে। ডিজিটাল ভূমি জরিপ (Digital Land Survey), এলডিএমএস (LDMS), এবং অনলাইন রেকর্ড ব্যবস্থাপনা সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমকে আধুনিক ও গতিশীল করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা এসব ডিজিটাল টুল ব্যবহারে পারদর্শী হয়ে উঠছেন, যা “স্মার্ট ভূমি সেবা” বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ মোমিনুর রশীদ যুগ্মসচিব, পরিচালক (ভূমি রেকর্ড) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর; বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১), ড. মাহমুদ হাসান; ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ মোমিনুর রশীদ যুগ্মসচিব, পরিচালক (ভূমি রেকর্ড) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এছাড়াও অনুষ্ঠানে মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিথ ছিলেন।
ঢাকা,রোববার ০৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশিক্ষণে অর্জিত জ্ঞান জনগণের কল্যাণে ব্যবহার করাই প্রকৃত সাফল্য: ভূমি উপদেষ্টা

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন; প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করা। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা ভূমির সংক্রান্ত জটিলতা নিরসনের পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন। কিন্তু প্রশিক্ষণ শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান জনগণের কল্যাণে ব্যবহার করাই প্রকৃত সাফল্য। সুতরাং সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ শেষে আমাদের সকলেরই উচিত অর্জিত জ্ঞান ও দক্ষতাকে জনসেবায় প্রয়োগ করা। তবেই এই প্রশিক্ষণের প্রকৃত মূল্যায়ন হবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

সালেহ আহমেদ বলেন; ভূমি প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রম। ভূমির মালিকানা নির্ধারণ, সীমা নির্ধারণ, রেকর্ড সংশোধন এবং ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণে সার্ভে ও সেটেলমেন্টের ভূমিকা অপরিসীম। সঠিক ভূমি জরিপ ও রেকর্ড সংরক্ষণের মাধ্যমে নাগরিকদের ভূমি-সংক্রান্ত বিরোধ হ্রাস পায় এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হয়। এ কারণে কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করা অত্যন্ত জরুরি। জনকল্যাণে কাজ মানে হলো ভূমি সংক্রান্ত সেবা প্রদানে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। সাধারণ মানুষ যাতে ভূমি সংক্রান্ত ভোগান্তি থেকে মুক্তি পায়, সেটিই একজন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তার সবচেয়ে বড় দায়িত্ব। সেবা প্রদানকারীর আন্তরিকতা ও প্রযুক্তিগত দক্ষতা নাগরিকের আস্থা বাড়ায় এবং সরকারের উন্নয়ন প্রচেষ্টা ত্বরান্বিত করে।

আজ রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে বিসিএস ক্যাডারভূক্ত (প্রশাসন,পুলিশ,বন, ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাগণের ১৪০ তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স-২০২৫-২৬ ‘সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান’এ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ সাইদুর রহমান । অনুষ্ঠানের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। প্রশিক্ষণে পাঁচটি ক্যাডারের ৫৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করে সাফ্যলের সাথে সম্পন্ন করেন।

সিনিয়র সচিব বলেন; সার্ভে ও সেটেলমেন্টের মাধ্যমে প্রতিটি খতিয়ানভুক্ত জমির প্রকৃত মালিকানা নির্ধারণ করা হয়। সঠিক মালিকানা নির্ধারণের ফলে ভূমি-সংক্রান্ত বিরোধ হ্রাস পায় এবং নাগরিকদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত হয়। জমির সীমানা নির্ভুলভাবে নির্ধারণ করার জন্য মাঠ জরিপ (Field Survey) পরিচালনা করা হয়। এই প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন, জিপিএস ও ডিজিটাল ম্যাপ ব্যবহার করে সঠিক সীমারেখা নির্ধারণ করা হয়। পুরনো রেকর্ডে যদি কোনো ত্রুটি থাকে, তা সংশোধনের মাধ্যমে হালনাগাদ ভূমি রেকর্ড সংরক্ষণ করা হয়।

তিনি আরো বলেন; বর্তমানে সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ব্যবহার পেয়েছে। অনলাইন রেকর্ড, জিআইএস ভিত্তিক মানচিত্র, ই-মিউটেশন ও ডিজিটাল খতিয়ান প্রবর্তনের ফলে ভূমি ব্যবস্থাপনা দ্রুত, স্বচ্ছ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমের মাধ্যমে ভূমির প্রকৃত তথ্য সংরক্ষণ ও মালিকানা নিশ্চিত হওয়ায় ভূমি প্রশাসন আরও কার্যকর হচ্ছে। ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণে সার্ভে ও সেটেলমেন্টের ভূমিকা সত্যিই অপরিসীম। বর্তমানে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল যুগে প্রবেশ করেছে। ডিজিটাল ভূমি জরিপ (Digital Land Survey), এলডিএমএস (LDMS), এবং অনলাইন রেকর্ড ব্যবস্থাপনা সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমকে আধুনিক ও গতিশীল করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা এসব ডিজিটাল টুল ব্যবহারে পারদর্শী হয়ে উঠছেন, যা “স্মার্ট ভূমি সেবা” বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ মোমিনুর রশীদ যুগ্মসচিব, পরিচালক (ভূমি রেকর্ড) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর; বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১), ড. মাহমুদ হাসান; ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ মোমিনুর রশীদ যুগ্মসচিব, পরিচালক (ভূমি রেকর্ড) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এছাড়াও অনুষ্ঠানে মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিথ ছিলেন।
ঢাকা,রোববার ০৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO