সারাদেশে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে।ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। ঠেকানোর সাধ্য কারো নেই। ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেরুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নেত্রকোনা সার্কিট হাউজ মিলনায়তনে শুক্রবার (৭ নভেম্বর) সকাল নয়টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, যারা এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন, তারা পতিত স্বৈরাচারী সরকারের দোসর। কোনো কোনো মিডিয়া টক শো গরম করার জন্য কাউকে কাউকে ডেকে এনে মিথ্যাচার করছে। মিথ্যা বক্তব্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে।এসময় তিনি আরও বলেন, এ সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে।
গণভোট অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘এ বিষয়ে রাজনৈতিক দলকেই সিদ্ধান্ত নিতে হবে, নইলে সরকারই সিদ্ধান্ত নেবে। এ সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’তিনি আরো বলেন, ‘উচ্চ পর্যায়ের সাংবাদিক ও অডিটররা সাংবাদিকদের অধিকার নিয়ে সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু তারাই সাংবাদিকদের বঞ্চিত ও তাদের প্রতি অবিচার করে থাকেন। কোনো সম্মানি না দিয়ে তাদের হাতে একটি কার্ড ধরিয়ে দেন। এ বিষয়ে সাংবাদিকদেরই সোচ্চার হতে হবে।’
এ সময় নিজেদের অধিকার নিজেদের আদায় করার আহ্বান জানান প্রেস সচিব।
এসময় নেত্রকোনা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নেত্রকোনা,শুক্রবার ০৭ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















