নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মূল্য ১০ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১০ হাজার টাকায় সংগ্রহ করা যাবে এনসিপি মনোনয়ন ফরম। তবে জুলাই যোদ্ধা ও নিম্ন আয়ের মানুষ এ ফরম দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি করা হবে। ১৫ তারিখ মনোনয়ন আবেদন প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা। তবে জুলাই গণঅভ্যুত্থানে আহত, শ্রমিক, কৃষক, কুলি, মজুরসহ নিম্ন আয়ের মানুষের জন্য মনোনয়ন ফরমের দাম দুই হাজার টাকা।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন বলেন, বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে একটি দল নিজস্ব কিছু ব্যক্তিকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এ দুর্বৃত্তায়ন ভাঙতে চাই। আমরা এ টপ ডাউন সিস্টেম থেকে ডাউন টু টপ সিস্টেমে যেতে চাই। অর্থাৎ সরকার এবং জনগণের মধ্যে যে পার্লামেন্ট রয়েছে এ পার্লামেন্ট হাউজে আমরা জনগণের প্রতিনিধি পাঠাতে চাই।

তিনি বলেন, এনসিপি সংসদে কোনো দলীয় প্রতিনিধি পাঠাতে চায় না। আপনারা জানেন যে আমাদের দলের নাম হলো জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ সিটিজেনদের যে রাইটস সেটা নিয়ে আমরা কাজ করছি। যে বিষয়টা আমরা বারবার উল্লেখ করতে চাচ্ছি, আমরা কোনো দলের প্রতিনিধি মানুষের উপরে চাপিয়ে দিতে চাই না। জনগণের প্রতিনিধি দিতে চাই। আমাদের দল থেকে যারা মনোনয়নপত্র তুলবেন ভবিষ্যতে পার্লামেন্টে যাবেন। তারা জনগণের প্রতিনিধি হবেন। আমাদের দলের প্রতিনিধি হবেন না।

নাসীরুদ্দীন বলেন, আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে যে সংসদ সেশনটা চলে সবাই সেখানে কালভার্ট-ব্রিজ তার এলাকার কি সমস্যা সেগুলো বলে থাকে। কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে আইনগুলো বানানোর কথা, ড্রাফটিং করার কথা সে বিষয়ে তারা তাদের কারো স্কিল সেট থাকে না, আমরা যদি ভালো কিছু করে সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের যে রুলস রেগুলেশন জনগণের যে সমস্যাগুলো পলিসিতে ডিসিশন রয়েছে সেখানে আমরা সমাধান করতে পারবো বলে আশা করি।এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আপনি যদি বড় ব্যবসায়ী না হন, আপনি যদি গডফাদার না হন, আপনি যদি চাঁদাবাজ না হন তাহলে আপনি বাংলাদেশের সংসদে যাইতে পারবেন না। আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসছি, যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ, নারী সমাজ এবং সমাজের শ্রদ্ধেয় যারা ব্যক্তিরা রয়েছেন, যারা কমিউনিটি লিডার রয়েছেন আমরা তাদের সংসদে নিয়ে যেতে চাই। যারা আইন প্রণেতা রয়েছেন, বিজ্ঞ আইনজীবী রয়েছেন, ডক্টর আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, সমাজের প্রান্তিক লেভেলে যারা শিক্ষক আছেন এবং সমাজের গণ্যমান্য যারা রয়েছেন তাদের আমরা সংসদে নিয়ে যেতে চাই।

প্রতীক বিক্রি বন্ধ হয়েছে মন্তব্য করে নাসীরুদ্দীন বলেন, পূর্বে যে ধরনের চার দলীয় জোট, মহাজোট হতো এটা এখন আর কাজ করবে না। আপনারা জানেন প্রত্যেকটা পার্টিকে তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। প্রতীক বিক্রির দিন শেষ আবু সাঈদের বাংলাদেশ।
ঢাকা,বৃহস্পতিবার ০৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মূল্য ১০ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১০ হাজার টাকায় সংগ্রহ করা যাবে এনসিপি মনোনয়ন ফরম। তবে জুলাই যোদ্ধা ও নিম্ন আয়ের মানুষ এ ফরম দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি করা হবে। ১৫ তারিখ মনোনয়ন আবেদন প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা। তবে জুলাই গণঅভ্যুত্থানে আহত, শ্রমিক, কৃষক, কুলি, মজুরসহ নিম্ন আয়ের মানুষের জন্য মনোনয়ন ফরমের দাম দুই হাজার টাকা।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন বলেন, বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে একটি দল নিজস্ব কিছু ব্যক্তিকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এ দুর্বৃত্তায়ন ভাঙতে চাই। আমরা এ টপ ডাউন সিস্টেম থেকে ডাউন টু টপ সিস্টেমে যেতে চাই। অর্থাৎ সরকার এবং জনগণের মধ্যে যে পার্লামেন্ট রয়েছে এ পার্লামেন্ট হাউজে আমরা জনগণের প্রতিনিধি পাঠাতে চাই।

তিনি বলেন, এনসিপি সংসদে কোনো দলীয় প্রতিনিধি পাঠাতে চায় না। আপনারা জানেন যে আমাদের দলের নাম হলো জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ সিটিজেনদের যে রাইটস সেটা নিয়ে আমরা কাজ করছি। যে বিষয়টা আমরা বারবার উল্লেখ করতে চাচ্ছি, আমরা কোনো দলের প্রতিনিধি মানুষের উপরে চাপিয়ে দিতে চাই না। জনগণের প্রতিনিধি দিতে চাই। আমাদের দল থেকে যারা মনোনয়নপত্র তুলবেন ভবিষ্যতে পার্লামেন্টে যাবেন। তারা জনগণের প্রতিনিধি হবেন। আমাদের দলের প্রতিনিধি হবেন না।

নাসীরুদ্দীন বলেন, আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে যে সংসদ সেশনটা চলে সবাই সেখানে কালভার্ট-ব্রিজ তার এলাকার কি সমস্যা সেগুলো বলে থাকে। কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে আইনগুলো বানানোর কথা, ড্রাফটিং করার কথা সে বিষয়ে তারা তাদের কারো স্কিল সেট থাকে না, আমরা যদি ভালো কিছু করে সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের যে রুলস রেগুলেশন জনগণের যে সমস্যাগুলো পলিসিতে ডিসিশন রয়েছে সেখানে আমরা সমাধান করতে পারবো বলে আশা করি।এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আপনি যদি বড় ব্যবসায়ী না হন, আপনি যদি গডফাদার না হন, আপনি যদি চাঁদাবাজ না হন তাহলে আপনি বাংলাদেশের সংসদে যাইতে পারবেন না। আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসছি, যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ, নারী সমাজ এবং সমাজের শ্রদ্ধেয় যারা ব্যক্তিরা রয়েছেন, যারা কমিউনিটি লিডার রয়েছেন আমরা তাদের সংসদে নিয়ে যেতে চাই। যারা আইন প্রণেতা রয়েছেন, বিজ্ঞ আইনজীবী রয়েছেন, ডক্টর আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, সমাজের প্রান্তিক লেভেলে যারা শিক্ষক আছেন এবং সমাজের গণ্যমান্য যারা রয়েছেন তাদের আমরা সংসদে নিয়ে যেতে চাই।

প্রতীক বিক্রি বন্ধ হয়েছে মন্তব্য করে নাসীরুদ্দীন বলেন, পূর্বে যে ধরনের চার দলীয় জোট, মহাজোট হতো এটা এখন আর কাজ করবে না। আপনারা জানেন প্রত্যেকটা পার্টিকে তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। প্রতীক বিক্রির দিন শেষ আবু সাঈদের বাংলাদেশ।
ঢাকা,বৃহস্পতিবার ০৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO