নিকোটিন পাউচ’ কারখানার অনুমোদন বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মসূচি

যুব সমাজকে ক্ষতিগ্রস্থ করতে রোগ সৃষ্টিকারী ‘নিকোটিন পাউচ’ কারখানার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা)। তাদের এ সিদ্ধান্ত কেবল হাইকোর্টের নির্দেশনার পরিপন্থীই নয় বরং সরকারের জনস্বাস্থ্য রক্ষা নীতিরও সম্পূর্ণ বিপরীত। ‘নিকোটিন পাউচ’ তামাক কোম্পানিগুলোর নতুন নেশার ফাঁদ। এটি মুখে রেখে ব্যবহার করায় দ্রæত নেশা তৈরি করে এবং তরুণদেরকে সহজেই আকৃষ্ট করে। অত্যন্ত আসক্তিকর ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতার পর ইতোমধ্যে নেদারল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া, ফ্রান্সসহ ৩৪টি দেশ এই পণ্য নিষিদ্ধ করেছে। ফলে জনস্বাস্থ্য সুরক্ষায় নিকোটিন পাউচ উৎপাদনের জন্য ফিলিপ মরিসকে দেয়া অনুমোদন বাতিল করতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর আগারগাঁওয়ে বেজা’র সামনে প্রধান সড়কে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেটের যৌথ আয়োজনে “রোগ সৃষ্টিকারী ‘নিকোটিন পাউচ’ কারখানার অনুমোদন বাতিল করা হোক” শীর্ষক একটি প্রতিবাদ কর্মসূচি বক্তারা এসব কথা বলেন।

বেজা’র এই জনস্বাস্থ্য বিধ্বংসী সিদ্ধান্তের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেটস (বিটিসিএ) এর আহ্বায়ক ইকবাল মাসুদ, স্থানীয় সরকার বিষয়ক বিশেষজ্ঞ সাগুফতা সুলতানা, তামাক নিয়ন্ত্রণ গবেষক ফারাহানা জামান লিজা, এইড ফাউন্ডেশনের সিনিয়র প্রোজেক্ট অফিসার আবু নাসের অনিক, মানস’র প্রোজেক্ট কো-অর্ডিনেটর উম্মে জান্নাত, বাংলাদেশ তামাক বিরোধী জোটের দপ্তর সম্পাদক সৈয়দা অনন্যা রহমান, নাটাব’র প্রোজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ প্রমূখ।

তামাক নিয়ন্ত্রণকর্মী আবু রায়হানের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন, নিকোটিন পাউচ ধূমপানের বিকল্প হিসেবে কোনোভাবেই নিরাপদ নয়। একটি নেশা থেকে দূরে রাখার জন্য আরেকটি নেশায় আসক্ত করে তোলা কোন ভালো সিদ্ধান্ত হতে পারে না। গবেষণায় দেখা গেছে নিকোটিন পাউচ মুখ, মাড়ি, ফুসফুস, লিভার ও কিডনির ক্ষতি করে। এছাড়া হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এবং কিশোরদের মস্তিষ্কের বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। অর্থাৎ ধূমপান কমানোর অজুহাতে একটি নতুন নেশায় জনগণকে আসক্ত করার অপপ্রয়াস চলছে।

বক্তারা আরো বলেন, ২০১৬ সালে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার রায়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছিল দেশে নতুন কোনো তামাক কোম্পানি বা কারখানার অনুমোদন দেওয়া যাবে না। বরং বিদ্যমান তামাক কোম্পানিগুলোকে অন্য শিল্পে রূপান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বেজার এই অনুমোদন শুধু জনস্বাস্থ্য ও সংবিধানের ১৮(১) অনুচ্ছেদে রাষ্ট্রের জনকল্যাণমূলক দায়িত্বের পরিপন্থী নয়, বরং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনারও লঙ্ঘন। পাশাপাশি এ সিদ্ধান্ত নৈতিকভাবেও অগ্রহণযোগ্য। জনস্বাস্থ্য রক্ষার নামে নতুন নেশা ছড়ানোর অধিকার কোনো প্রতিষ্ঠানের নেই। সরকারের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ৩৫টি মন্ত্রণালয় ইতোমধ্যে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে যৌথভাবে কাজের অঙ্গীকার করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনেও এই ধরনের নিকোটিন পণ্য নিষিদ্ধের কথা স্পষ্টভাবে বলা আছে।

অনুষ্ঠান শেষে বেজার নির্বাহী চেয়ারম্যান বরাবর চার দাবি সম্বলিত একটি স্মরকলিপি দিয়েছে বাটা ও বিটিসিএ। এ চার দাবিগুলো হলো: ফিলিপ মরিস কোম্পানিকে নিকোটিন পাউচ উৎপাদনের অনুমোদন অবিলম্বে বাতিল করতে হবে; আদালতের রায় ও সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত কর্মকর্তা বা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে; ভবিষ্যতে জনস্বাস্থ্যবিরোধী কোনো পণ্য উৎপাদনের অনুমোদন প্রদানে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে; এবং তামাকমুক্ত বাংলাদেশ গঠনে বেজাকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ০৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিকোটিন পাউচ’ কারখানার অনুমোদন বাতিলের দাবিতে প্রতিবাদ কর্মসূচি

যুব সমাজকে ক্ষতিগ্রস্থ করতে রোগ সৃষ্টিকারী ‘নিকোটিন পাউচ’ কারখানার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা)। তাদের এ সিদ্ধান্ত কেবল হাইকোর্টের নির্দেশনার পরিপন্থীই নয় বরং সরকারের জনস্বাস্থ্য রক্ষা নীতিরও সম্পূর্ণ বিপরীত। ‘নিকোটিন পাউচ’ তামাক কোম্পানিগুলোর নতুন নেশার ফাঁদ। এটি মুখে রেখে ব্যবহার করায় দ্রæত নেশা তৈরি করে এবং তরুণদেরকে সহজেই আকৃষ্ট করে। অত্যন্ত আসক্তিকর ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতার পর ইতোমধ্যে নেদারল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া, ফ্রান্সসহ ৩৪টি দেশ এই পণ্য নিষিদ্ধ করেছে। ফলে জনস্বাস্থ্য সুরক্ষায় নিকোটিন পাউচ উৎপাদনের জন্য ফিলিপ মরিসকে দেয়া অনুমোদন বাতিল করতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর আগারগাঁওয়ে বেজা’র সামনে প্রধান সড়কে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেটের যৌথ আয়োজনে “রোগ সৃষ্টিকারী ‘নিকোটিন পাউচ’ কারখানার অনুমোদন বাতিল করা হোক” শীর্ষক একটি প্রতিবাদ কর্মসূচি বক্তারা এসব কথা বলেন।

বেজা’র এই জনস্বাস্থ্য বিধ্বংসী সিদ্ধান্তের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেটস (বিটিসিএ) এর আহ্বায়ক ইকবাল মাসুদ, স্থানীয় সরকার বিষয়ক বিশেষজ্ঞ সাগুফতা সুলতানা, তামাক নিয়ন্ত্রণ গবেষক ফারাহানা জামান লিজা, এইড ফাউন্ডেশনের সিনিয়র প্রোজেক্ট অফিসার আবু নাসের অনিক, মানস’র প্রোজেক্ট কো-অর্ডিনেটর উম্মে জান্নাত, বাংলাদেশ তামাক বিরোধী জোটের দপ্তর সম্পাদক সৈয়দা অনন্যা রহমান, নাটাব’র প্রোজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ প্রমূখ।

তামাক নিয়ন্ত্রণকর্মী আবু রায়হানের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন, নিকোটিন পাউচ ধূমপানের বিকল্প হিসেবে কোনোভাবেই নিরাপদ নয়। একটি নেশা থেকে দূরে রাখার জন্য আরেকটি নেশায় আসক্ত করে তোলা কোন ভালো সিদ্ধান্ত হতে পারে না। গবেষণায় দেখা গেছে নিকোটিন পাউচ মুখ, মাড়ি, ফুসফুস, লিভার ও কিডনির ক্ষতি করে। এছাড়া হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এবং কিশোরদের মস্তিষ্কের বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। অর্থাৎ ধূমপান কমানোর অজুহাতে একটি নতুন নেশায় জনগণকে আসক্ত করার অপপ্রয়াস চলছে।

বক্তারা আরো বলেন, ২০১৬ সালে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার রায়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছিল দেশে নতুন কোনো তামাক কোম্পানি বা কারখানার অনুমোদন দেওয়া যাবে না। বরং বিদ্যমান তামাক কোম্পানিগুলোকে অন্য শিল্পে রূপান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বেজার এই অনুমোদন শুধু জনস্বাস্থ্য ও সংবিধানের ১৮(১) অনুচ্ছেদে রাষ্ট্রের জনকল্যাণমূলক দায়িত্বের পরিপন্থী নয়, বরং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনারও লঙ্ঘন। পাশাপাশি এ সিদ্ধান্ত নৈতিকভাবেও অগ্রহণযোগ্য। জনস্বাস্থ্য রক্ষার নামে নতুন নেশা ছড়ানোর অধিকার কোনো প্রতিষ্ঠানের নেই। সরকারের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ৩৫টি মন্ত্রণালয় ইতোমধ্যে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে যৌথভাবে কাজের অঙ্গীকার করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনেও এই ধরনের নিকোটিন পণ্য নিষিদ্ধের কথা স্পষ্টভাবে বলা আছে।

অনুষ্ঠান শেষে বেজার নির্বাহী চেয়ারম্যান বরাবর চার দাবি সম্বলিত একটি স্মরকলিপি দিয়েছে বাটা ও বিটিসিএ। এ চার দাবিগুলো হলো: ফিলিপ মরিস কোম্পানিকে নিকোটিন পাউচ উৎপাদনের অনুমোদন অবিলম্বে বাতিল করতে হবে; আদালতের রায় ও সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত কর্মকর্তা বা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে; ভবিষ্যতে জনস্বাস্থ্যবিরোধী কোনো পণ্য উৎপাদনের অনুমোদন প্রদানে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে; এবং তামাকমুক্ত বাংলাদেশ গঠনে বেজাকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ০৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock