গাজীপুরের শ্রীপুর উপজেলার বরকুল এলাকা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (০৫ নভেম্বর) রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- শ্রীপুর উপজেলার বরকুল এলাকার মৃত আহাদ আলীর ছেলে মো. এনামুল হক মোল্লা (৫০)। এছাড়া শওকত মীর (৪৫), জাহিদ মিয়া (৪০), মোস্তফা কামাল (৩২), সিদ্দিকুর রহমান (৩৪), বুলবুল মিয়া (৩৫) ও তোফাজ্জল হোসেন (৪৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক পরিচালনায় মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের (৪৬ ডিব লোকেটিং) নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। পরে শ্রীপুর উপজেলার বরকুল এলাকা থেকে এনামুল হক মোল্লাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। একপর্যায়ে এনামুল হক মোল্লার বহুতল ভবনের বিভিন্ন কক্ষে তল্লাশি করে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, চার রাউন্ড গুলি, দুটি ইলেকট্রিক শর্ট মেশিন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযান উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব সদস্যরা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। যৌথ অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
গাজীপুর,বৃহস্পতিবার ০৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















