আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান অনশনরত অবস্থায় নির্বাচন ভবনের সামনে অসুস্থ হয়ে পড়েছেন। তার জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।
বুধবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনের সামনে টানা ৩০ ঘণ্টা ধরে অনশন করছেন দলটির এই নেতা। তিনি বলেন, আমৃত্যু অনশন করবো। দলের নেতাকর্মীরা জানান, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। স্যালাইনও নিচ্ছেন না। নির্বাচন ভবনের অদূরেই রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।তারেকের অনশনের প্রতি সংহতি জানিয়েছে বিভিন্ন দল এরই মধ্যে বক্তব্য দিয়েছে। গণমাধ্যম ব্যক্তিত্বরাও এ নিয়ে সমালোচনা করেছেন।এর আগে দুপুরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও তাকে দেখতে এসে বলেছেন, ডেসটিনির দল যদি নিবন্ধন পায়, তারেকের দল কেন পাবে না।
মঙ্গলবার (৪ নভেম্বর) তিন দলকে (এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলে দৌড়ে ছিটকে পড়ে তারেকের আম জনতার দল। এরপর বিকেল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূলক ফটকে অনশনে বসে যান।
ঢাকা,বুধবার ০৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















