পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন

ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে নিজের দায়িত্বের ইতি টানবেন ঘরোয়া ক্রিকেটের সফলতম এই কোচ।বুধবার (৫ নভেম্বর) স্বশরীরের বিসিবিতে এসে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন। চুক্তি অনুযায়ী নিজের নোটিশ পিরিয়ডে দলের সঙ্গে থাকবেন তিনি। আয়ারল্যান্ড সিরিজেও তাই কাজ করবেন। গুঞ্জন আছে, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে দ্বন্দ্ব, সাম্প্রতিক সমালোচনা আর ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের নিয়োগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন। জাতীয় দলের দায়িত্ব ছাড়লে আবারো ঘরোয়া ক্রিকেটে ফিরবেন এই কোচ। আসন্ন বিপিএলেও কোনো দলের কোচের ভূমিকায় দেখা যেতে পারে তাকে।

গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন সালাউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হলেও ঠিক এক বছরের মাথায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দেশের ক্রিকেটের এই অভিজ্ঞ কোচ।

সালাউদ্দিনের পদত্যাগের গুঞ্জন গতকালই (মঙ্গলবার) ছড়িয়ে পড়ে। ক্রিকবাজকে সংক্ষেপে বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’
জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্পের সংক্ষিপ্ত মেয়াদকাল শেষে সিনিয়র সহকারি কোচের দায়িত্বের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বও সালাউদ্দিনের কাঁধেই বর্তেছিল। কিন্তু এ সময়ে জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্সের ক্রমেই অবনতি হয়েছে। এমনকি দলের ভেতরে গ্রুপিংয়ের গুঞ্জনও ডালপালা মেলেছে। যে কারণে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছিলেন তিনি।দীর্ঘ দুই দশকেরও বেশি কোচিং অভিজ্ঞতা নিয়ে মোহাম্মদ সালাহউদ্দিন বাংলাদেশের সবচেয়ে সফল দেশীয় কোচদের একজন হিসেবে পরিচিত। তিনি প্রথমবার জাতীয় দলের কোচিং সেটআপে যুক্ত হন ২০০৬ সালে, যেখানে ২০১০ পর্যন্ত সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর ২০১০-২০১১ মৌসুমে তিনি বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে কাজ করেন।

গত বছর (নভেম্বর ২০২৪) তিনি পুনরায় জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দেন। তার অধীনে দলের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার উন্নতি করেছেন বলে ক্রিকেট মহলে মতামত রয়েছে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া অনুমোদিত লেভেল-৩ কোচিং সার্টিফিকেটধারী সালাহউদ্দিন দেশীয় ক্রিকেটে একাধিক দলের সাফল্যের নেপথ্য কারিগর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তিনি একাধিক দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ক্রীড়া ডেস্ক,বুধবার ০৫ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন

ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে নিজের দায়িত্বের ইতি টানবেন ঘরোয়া ক্রিকেটের সফলতম এই কোচ।বুধবার (৫ নভেম্বর) স্বশরীরের বিসিবিতে এসে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন। চুক্তি অনুযায়ী নিজের নোটিশ পিরিয়ডে দলের সঙ্গে থাকবেন তিনি। আয়ারল্যান্ড সিরিজেও তাই কাজ করবেন। গুঞ্জন আছে, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে দ্বন্দ্ব, সাম্প্রতিক সমালোচনা আর ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের নিয়োগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন। জাতীয় দলের দায়িত্ব ছাড়লে আবারো ঘরোয়া ক্রিকেটে ফিরবেন এই কোচ। আসন্ন বিপিএলেও কোনো দলের কোচের ভূমিকায় দেখা যেতে পারে তাকে।

গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন সালাউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হলেও ঠিক এক বছরের মাথায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দেশের ক্রিকেটের এই অভিজ্ঞ কোচ।

সালাউদ্দিনের পদত্যাগের গুঞ্জন গতকালই (মঙ্গলবার) ছড়িয়ে পড়ে। ক্রিকবাজকে সংক্ষেপে বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’
জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্পের সংক্ষিপ্ত মেয়াদকাল শেষে সিনিয়র সহকারি কোচের দায়িত্বের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বও সালাউদ্দিনের কাঁধেই বর্তেছিল। কিন্তু এ সময়ে জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্সের ক্রমেই অবনতি হয়েছে। এমনকি দলের ভেতরে গ্রুপিংয়ের গুঞ্জনও ডালপালা মেলেছে। যে কারণে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছিলেন তিনি।দীর্ঘ দুই দশকেরও বেশি কোচিং অভিজ্ঞতা নিয়ে মোহাম্মদ সালাহউদ্দিন বাংলাদেশের সবচেয়ে সফল দেশীয় কোচদের একজন হিসেবে পরিচিত। তিনি প্রথমবার জাতীয় দলের কোচিং সেটআপে যুক্ত হন ২০০৬ সালে, যেখানে ২০১০ পর্যন্ত সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর ২০১০-২০১১ মৌসুমে তিনি বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে কাজ করেন।

গত বছর (নভেম্বর ২০২৪) তিনি পুনরায় জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দেন। তার অধীনে দলের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার উন্নতি করেছেন বলে ক্রিকেট মহলে মতামত রয়েছে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া অনুমোদিত লেভেল-৩ কোচিং সার্টিফিকেটধারী সালাহউদ্দিন দেশীয় ক্রিকেটে একাধিক দলের সাফল্যের নেপথ্য কারিগর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তিনি একাধিক দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ক্রীড়া ডেস্ক,বুধবার ০৫ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO