বিএনপি ডামি হয়ে গেছে।নির্বাচন না করে বিএনপি কত বড় ভুল করেছে, অচিরেই তা টের পাবে

আর কোনো ডামি দলের দরকার নেই। ওরা (বিএনপি) ডামি হয়ে গেছে। শোকে পাথর হয়ে গেছে। নেতাকর্মীদের ঘুম নেই, সব আশা হারিয়ে ফেলেছে, সবাই হতাশায়।নির্বাচন না করে বিএনপি কত বড় ভুল করেছে, অচিরেই তা টের পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন, ওরা আন্দোলন করবে, সারা বাংলাদেশে উত্তাল আন্দোলন হবে, জনতার ঢল নামবে, এসব শুনে ঘোড়াও হাসে। এরা নিজেদের নিজেরাই ভুয়া করে ফেলেছে। বিএনপির এ মুহূর্তে কোনো আশা নেই। নিষেধাজ্ঞাও নেই, ভিসানীতিও নেই। ভিসা নিষেধাজ্ঞার আশায় আশায় দিন চলে যায়, রাত পোহায়, এই হলো বিএনপি। নির্বাচন না করে বিএনপি যে ভুল করেছে, অচিরেই তা টের পাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আর কোনো ডামি দলের দরকার নেই। ওরা (বিএনপি) ডামি হয়ে গেছে। শোকে পাথর হয়ে গেছে। নেতাকর্মীদের ঘুম নেই, সব আশা হারিয়ে ফেলেছে, সবাই হতাশায়।

বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, তাদের এখন কালো পতাকা মিছিল হলো শোক পালনের কর্মসূচি। কালো পতাকা শোকের চিহ্ন, তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা (বিএনপি) পরাজয় বরণ করেছি। সেই জন্য আমরা আজকে শোকের কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছি।

বিএনপি আন্দোলন কর্মসূচিতে সহিংসতা করলে কঠোর হাতে দমন করা হবে জানিয়ে কাদের বলেন, আন্দোলন চালান। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করবেন, মানুষের রুটি-রোজগারের বাধা দেবেন, হরতাল অবরোধের নামে অগ্নিসন্ত্রাস করবেন, এটা কঠোর হস্তে দমন করা হবে। এসব ব্যাপারে কোন ছাড় নেই।

সুনির্দিষ্ট অভিযোগের মামলায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এখন তারা আইনিভাবে মোকাবিলা করুক। অপরাধের সঙ্গে যারা জড়িত নয়, আইনি প্রক্রিয়ায় বের হয়ে যাবে।আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, নির্মল কুমার চ্যাটার্জি, ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ প্রমুখ।
ঢাকা,শুক্রবার ২৬ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ডামি হয়ে গেছে।নির্বাচন না করে বিএনপি কত বড় ভুল করেছে, অচিরেই তা টের পাবে

আর কোনো ডামি দলের দরকার নেই। ওরা (বিএনপি) ডামি হয়ে গেছে। শোকে পাথর হয়ে গেছে। নেতাকর্মীদের ঘুম নেই, সব আশা হারিয়ে ফেলেছে, সবাই হতাশায়।নির্বাচন না করে বিএনপি কত বড় ভুল করেছে, অচিরেই তা টের পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন, ওরা আন্দোলন করবে, সারা বাংলাদেশে উত্তাল আন্দোলন হবে, জনতার ঢল নামবে, এসব শুনে ঘোড়াও হাসে। এরা নিজেদের নিজেরাই ভুয়া করে ফেলেছে। বিএনপির এ মুহূর্তে কোনো আশা নেই। নিষেধাজ্ঞাও নেই, ভিসানীতিও নেই। ভিসা নিষেধাজ্ঞার আশায় আশায় দিন চলে যায়, রাত পোহায়, এই হলো বিএনপি। নির্বাচন না করে বিএনপি যে ভুল করেছে, অচিরেই তা টের পাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আর কোনো ডামি দলের দরকার নেই। ওরা (বিএনপি) ডামি হয়ে গেছে। শোকে পাথর হয়ে গেছে। নেতাকর্মীদের ঘুম নেই, সব আশা হারিয়ে ফেলেছে, সবাই হতাশায়।

বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, তাদের এখন কালো পতাকা মিছিল হলো শোক পালনের কর্মসূচি। কালো পতাকা শোকের চিহ্ন, তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা (বিএনপি) পরাজয় বরণ করেছি। সেই জন্য আমরা আজকে শোকের কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছি।

বিএনপি আন্দোলন কর্মসূচিতে সহিংসতা করলে কঠোর হাতে দমন করা হবে জানিয়ে কাদের বলেন, আন্দোলন চালান। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করবেন, মানুষের রুটি-রোজগারের বাধা দেবেন, হরতাল অবরোধের নামে অগ্নিসন্ত্রাস করবেন, এটা কঠোর হস্তে দমন করা হবে। এসব ব্যাপারে কোন ছাড় নেই।

সুনির্দিষ্ট অভিযোগের মামলায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এখন তারা আইনিভাবে মোকাবিলা করুক। অপরাধের সঙ্গে যারা জড়িত নয়, আইনি প্রক্রিয়ায় বের হয়ে যাবে।আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, নির্মল কুমার চ্যাটার্জি, ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ প্রমুখ।
ঢাকা,শুক্রবার ২৬ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock