আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস। দিনটি ঘিরে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস। দিনটি ঘিরে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।তিনি বলেন, আপনারা জানেন আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এদিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে গৃহবন্দী জিয়াউর রহমান মুক্ত হন। সিপাহী-জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে আসেন। এদিনটি আমাদের কাছে, জাতির কাছে খুবই গুরুত্বপূর্ণ। দিবসটির ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে।

কর্মসূচি:

১। ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এদিন সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

২। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০টায় দলের জাতীয় নেতারাসহ সব পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

৩। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্ৰীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি অনুষ্ঠিত হবে। এদিনই সারাদেশে বিএনপির উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে র‍্যালি অনুষ্ঠিত হবে।
৪। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

ক) ৫ নভেম্বর শ্রমিক দললের আলোচনা সভা।

খ) ৮ নভেম্বর ছাত্রদলের আলোচনা সভা (৭ ও ৮ নভেম্বর টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী)।

গ) ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মধ্যে ওলামা দলের শিক্ষা উপকরণ বিতরণ।

ঘ) ১০ নভেম্বর তাঁতী দলের আলোচনা সভা।

৫) ১১ নভেম্বর কৃষকদলের আলোচনা সভা।

চ) ১৩ নভেম্বর শহীদ মিনারে সন্ধ্যায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংস্কৃতিক অনুষ্ঠান।

৫। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে ১২ নভেম্বর (বুধবার) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা।

৬। ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডকুমেন্টরি (ভিডিও, স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে প্রকাশ করা হবে।

৭। নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

যৌথ সভার সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
ঢাকা,রোববার ০২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস। দিনটি ঘিরে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস। দিনটি ঘিরে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।তিনি বলেন, আপনারা জানেন আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এদিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে গৃহবন্দী জিয়াউর রহমান মুক্ত হন। সিপাহী-জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে আসেন। এদিনটি আমাদের কাছে, জাতির কাছে খুবই গুরুত্বপূর্ণ। দিবসটির ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে।

কর্মসূচি:

১। ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এদিন সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

২। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০টায় দলের জাতীয় নেতারাসহ সব পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

৩। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্ৰীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি অনুষ্ঠিত হবে। এদিনই সারাদেশে বিএনপির উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে র‍্যালি অনুষ্ঠিত হবে।
৪। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

ক) ৫ নভেম্বর শ্রমিক দললের আলোচনা সভা।

খ) ৮ নভেম্বর ছাত্রদলের আলোচনা সভা (৭ ও ৮ নভেম্বর টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী)।

গ) ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মধ্যে ওলামা দলের শিক্ষা উপকরণ বিতরণ।

ঘ) ১০ নভেম্বর তাঁতী দলের আলোচনা সভা।

৫) ১১ নভেম্বর কৃষকদলের আলোচনা সভা।

চ) ১৩ নভেম্বর শহীদ মিনারে সন্ধ্যায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংস্কৃতিক অনুষ্ঠান।

৫। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে ১২ নভেম্বর (বুধবার) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা।

৬। ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডকুমেন্টরি (ভিডিও, স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে প্রকাশ করা হবে।

৭। নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

যৌথ সভার সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
ঢাকা,রোববার ০২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock