ঝিনাইদহে হাইড্রোলিক হর্ন লাগানোর দায়ে যানবাহন ও চালককে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে চলাচলকারী ৬টি যানবাহন ও চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় এসব যানবাহনকে জরিমানা করা হয়।

দুপুরে কালীগঞ্জ উপজেলা শহরের ঝিনাইদহ-যশোর মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়।

ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। এসময় পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাসির রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানকালে পুলিশের বিশেষ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে, “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচি”র জেলা পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ-যশোর মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৬টি যানবাহন ও চালককে মোট সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাইড্রোলিক হর্নের সন্ধানে তল্লাশী করেন পুলিশ সদস্যরা।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান বলেন, আইন অনুমোদিত শব্দের মানমাত্রা নিশ্চিত করতে জেলার বিভিন্ন সড়কে ধারাবাহিক ভাবে এ অভিযান পরিচালনা করা হবে।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,বৃহস্পতিবার ৩০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে হাইড্রোলিক হর্ন লাগানোর দায়ে যানবাহন ও চালককে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে চলাচলকারী ৬টি যানবাহন ও চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় এসব যানবাহনকে জরিমানা করা হয়।

দুপুরে কালীগঞ্জ উপজেলা শহরের ঝিনাইদহ-যশোর মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়।

ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। এসময় পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাসির রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানকালে পুলিশের বিশেষ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে, “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচি”র জেলা পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ-যশোর মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৬টি যানবাহন ও চালককে মোট সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাইড্রোলিক হর্নের সন্ধানে তল্লাশী করেন পুলিশ সদস্যরা।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান বলেন, আইন অনুমোদিত শব্দের মানমাত্রা নিশ্চিত করতে জেলার বিভিন্ন সড়কে ধারাবাহিক ভাবে এ অভিযান পরিচালনা করা হবে।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,বৃহস্পতিবার ৩০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO