তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের ওপর শুনানি পঞ্চম দিনের মতো শুরু হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়েছে।
আদালতে বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনের পক্ষে শুনানি করছেন এ এস এম শাহরিয়ার কবির।
এর আগে গত ২১, ২২, ২৩ ও ২৮ অক্টোবর শুনানি হয়। এ চারদিনে ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জনের পক্ষে আইনজীবী ড. শরীফ ভুঁইয়া, ইন্টারভেনার হিসেবে আইনজীবী এহসান এ সিদ্দিক ও জামায়াতে ইসলামীর পক্ষে আইনজীবী শিশির মনির শুনানি সম্পন্ন করেছেন।
এর আগে, ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়।
ঢাকা,বুধবার ২৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















