দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে এক হাজার ৩৮ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণে দাম কমে দাঁড়িয়েছে দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকা।
সোমবার (২৭ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।রোববার (২৬ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার তিন টাকা কমিয়ে এক লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৫১ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৭০ হাজার ১৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭২৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা।এদিকে স্বর্ণের দাম কমানোর হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম৷ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পাঁচ হাজার ৪৭০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়।
ঢাকা,রোববার ২৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















