ইলিশ নিয়ে তীরে ফিরছেন জেলেরা

মা ইলিশ রক্ষার সাগর ও নদীতে ২২ নিষেধাজ্ঞা শেষ হয়েছে। রবিবার সকালে ফের সমুদ্রে যাত্রা করেছে শত শত ট্রলার। প্রত্যেকের এক বুক আশা ও স্বপ্ন, তাদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এদিকে নিষেধাজ্ঞা শেষে সাথে সাথে শনিবার মধ্যরাতে সাগর মোহনায় জাল ফেলেছেন অনেক জেলে। তারা এরইমধ্যে মাছ ধরে ঘাটে ফিরেছে। ফলে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে বৃহৎ মৎস্য বন্দর আলীপুর মহিপুর। তবে চাহিদার তুলনায় মাছের পরিমাণ কম হওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে বড় সাইজের ইলিশের সংখ্যাও অনেক কম। সমুদ্র থেকে ট্রলার ফিরতে শুরু করলে বড় সাইজের এবং কম দামে ইলিশ পাওয়া যাবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
স্থানীয় ব্যবসায়িরা জানান, মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে কিছু সংখ্যক মাছ ধরা ট্রলার ভিড়েছে। এসব ট্রলারের কম বেশি মাছ নিয়ে আড়তে এসেছেন। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকা কেজি দরে। ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজিতে। ৬০০-৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকায়। বাজারে জাটকা বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি হিসেবে।
জেলে জানান, সরকারের নিষেধাজ্ঞা শেষ হয়েছে, এখন সমুদ্রে যাচ্ছি। আল্লাহর রহমতে এবার ভালো মাছ ধরা পড়বে বলেই আশা করছি।
তীরে ফিরে আসা জেলে নাসির মাঝি বলেন, নিষেধাজ্ঞা শেষ শনিবার মধ্যরাতে সাগরের মোহনায় যাই। এর পর জাল ফেলি। ভালই মাছ পেয়েছি। তবে সাইজে ছোট। বাজারে দামও মোটামুটি ভালো আছে। এভাবে মাছ ধরা পরলে আমরা পরিবার নিয়ে ভালো থাকতে পারব।
মহিপুরে গাজী ফিস সত্বাধিকারী গাজী মো.মজনু বলেন, মাছ কমবেশি আসছে, দাম একটু বেশি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ২২ দিনের অবরোধ এ অঞ্চলে শতভাগ সফল হয়েছে। আশা করছি, জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং তারা ধার-দেনা কাটিয়ে উঠতে পারবেন।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোববার ২৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশ নিয়ে তীরে ফিরছেন জেলেরা

মা ইলিশ রক্ষার সাগর ও নদীতে ২২ নিষেধাজ্ঞা শেষ হয়েছে। রবিবার সকালে ফের সমুদ্রে যাত্রা করেছে শত শত ট্রলার। প্রত্যেকের এক বুক আশা ও স্বপ্ন, তাদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এদিকে নিষেধাজ্ঞা শেষে সাথে সাথে শনিবার মধ্যরাতে সাগর মোহনায় জাল ফেলেছেন অনেক জেলে। তারা এরইমধ্যে মাছ ধরে ঘাটে ফিরেছে। ফলে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে বৃহৎ মৎস্য বন্দর আলীপুর মহিপুর। তবে চাহিদার তুলনায় মাছের পরিমাণ কম হওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। বাজারে বড় সাইজের ইলিশের সংখ্যাও অনেক কম। সমুদ্র থেকে ট্রলার ফিরতে শুরু করলে বড় সাইজের এবং কম দামে ইলিশ পাওয়া যাবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
স্থানীয় ব্যবসায়িরা জানান, মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে কিছু সংখ্যক মাছ ধরা ট্রলার ভিড়েছে। এসব ট্রলারের কম বেশি মাছ নিয়ে আড়তে এসেছেন। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকা কেজি দরে। ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজিতে। ৬০০-৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকায়। বাজারে জাটকা বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি হিসেবে।
জেলে জানান, সরকারের নিষেধাজ্ঞা শেষ হয়েছে, এখন সমুদ্রে যাচ্ছি। আল্লাহর রহমতে এবার ভালো মাছ ধরা পড়বে বলেই আশা করছি।
তীরে ফিরে আসা জেলে নাসির মাঝি বলেন, নিষেধাজ্ঞা শেষ শনিবার মধ্যরাতে সাগরের মোহনায় যাই। এর পর জাল ফেলি। ভালই মাছ পেয়েছি। তবে সাইজে ছোট। বাজারে দামও মোটামুটি ভালো আছে। এভাবে মাছ ধরা পরলে আমরা পরিবার নিয়ে ভালো থাকতে পারব।
মহিপুরে গাজী ফিস সত্বাধিকারী গাজী মো.মজনু বলেন, মাছ কমবেশি আসছে, দাম একটু বেশি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ২২ দিনের অবরোধ এ অঞ্চলে শতভাগ সফল হয়েছে। আশা করছি, জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং তারা ধার-দেনা কাটিয়ে উঠতে পারবেন।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোববার ২৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO