বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নতুন নামে যাত্রা শুরু করলো ‘জাতীয় ছাত্রশক্তি’ হিসেবে

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নতুন নামে যাত্রা শুরু করলো ‘জাতীয় ছাত্রশক্তি’ হিসেবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মিন্টু রোডের আবু সাঈদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে (২০২৫) এ নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করা হয়।নতুন সংগঠনের ঘোষণা দেন জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আক্তার সেবন্তি। তবে সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা করা হয়নি।

এর আগে অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে। ক্যাম্পাসে ‘গণরুম’ ও ‘গেস্টরুম’ সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন রাজনৈতিক দলের তাবেদারি না করে, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এনসিপি যদি ভুল পথে যায়, ছাত্ররাই সঠিক পথ দেখাবে। সরকারকে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে নতুন বাংলাদেশের জন্য শহীদদের ঋণ শোধ করতে হবে।

জুলাই সনদ নিয়ে মন্তব্য করতে গিয়ে আখতার হোসেন বলেন, বড় একটি দলের প্রভাবে সরকার আইনি ভিত্তি ছাড়াই জুলাই সনদ ঘোষণা করেছে। আইনি ভিত্তি ও পথরেখা ছাড়া এনসিপি এতে একমত নয়। সনদের বাস্তবায়ন কোনো ভাগবাটোয়ারার বিষয় নয়; একবার স্বাক্ষর হয়ে গেলে ৯০’র মতো প্রতারণা হতে পারে।

এ সময় তিনি আওয়ামী লীগকে অভিযুক্ত করে বলেন, আওয়ামী লীগ বিদেশে বসে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা সংগঠিত প্রতারক চক্র; তাদের পুনর্বাসনের সুযোগ আর নেই।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সংস্কার ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলো এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। মানুষের আশা পূরণে ছাত্রদেরই এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মই রাজনীতিতে পরিবর্তনের সূচনা করবে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, যারা লোভ সামলাতে পারে না, তাদের এনসিপির কোনো সংগঠনে প্রয়োজন নেই। গণতন্ত্রের যাত্রা দীর্ঘ—এই পথচলায় ছাত্ররাই মানুষের আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের শক্তি।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই-আগস্টের চেতনা যেন ম্লান হয়ে না যায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ছাত্রদল সবসময় জুলাইযোদ্ধাদের পাশে ছিল, আছে এবং থাকবে।

তিনি অভিযোগ করে বলেন, একটি ছাত্র সংগঠন বর্তমানে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, আওয়ামী লীগের ভোট নিয়ে রাজনীতি করছে। গুপ্ত ও মুনাফিক ছাত্রসংগঠনের মতো আচরণ না করার আহ্বান জানাই।

রাকিব আরও বলেন, গেস্টরুম ও গণরুম কেন্দ্রিক রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। বাগছাস, এখনকার জাতীয় ছাত্রশক্তি ও এনসিপি একই ধারার নীতিতে রাজনীতি করবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, ছাত্ররা দেশের ঐতিহাসিক চাওয়া-পাওয়া পূর্ণ করেছে। রাজনৈতিক দলগুলোকে বিষয়টি মাথায় রাখতে হবে। গণঅভ্যুত্থান হোক বা একদফা আন্দোলন—প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ছাত্র সমাজই নেতৃত্ব দিয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ২৩ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নতুন নামে যাত্রা শুরু করলো ‘জাতীয় ছাত্রশক্তি’ হিসেবে

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নতুন নামে যাত্রা শুরু করলো ‘জাতীয় ছাত্রশক্তি’ হিসেবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মিন্টু রোডের আবু সাঈদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে (২০২৫) এ নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করা হয়।নতুন সংগঠনের ঘোষণা দেন জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আক্তার সেবন্তি। তবে সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা করা হয়নি।

এর আগে অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে। ক্যাম্পাসে ‘গণরুম’ ও ‘গেস্টরুম’ সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন রাজনৈতিক দলের তাবেদারি না করে, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এনসিপি যদি ভুল পথে যায়, ছাত্ররাই সঠিক পথ দেখাবে। সরকারকে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে নতুন বাংলাদেশের জন্য শহীদদের ঋণ শোধ করতে হবে।

জুলাই সনদ নিয়ে মন্তব্য করতে গিয়ে আখতার হোসেন বলেন, বড় একটি দলের প্রভাবে সরকার আইনি ভিত্তি ছাড়াই জুলাই সনদ ঘোষণা করেছে। আইনি ভিত্তি ও পথরেখা ছাড়া এনসিপি এতে একমত নয়। সনদের বাস্তবায়ন কোনো ভাগবাটোয়ারার বিষয় নয়; একবার স্বাক্ষর হয়ে গেলে ৯০’র মতো প্রতারণা হতে পারে।

এ সময় তিনি আওয়ামী লীগকে অভিযুক্ত করে বলেন, আওয়ামী লীগ বিদেশে বসে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা সংগঠিত প্রতারক চক্র; তাদের পুনর্বাসনের সুযোগ আর নেই।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সংস্কার ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলো এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। মানুষের আশা পূরণে ছাত্রদেরই এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মই রাজনীতিতে পরিবর্তনের সূচনা করবে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, যারা লোভ সামলাতে পারে না, তাদের এনসিপির কোনো সংগঠনে প্রয়োজন নেই। গণতন্ত্রের যাত্রা দীর্ঘ—এই পথচলায় ছাত্ররাই মানুষের আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের শক্তি।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই-আগস্টের চেতনা যেন ম্লান হয়ে না যায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ছাত্রদল সবসময় জুলাইযোদ্ধাদের পাশে ছিল, আছে এবং থাকবে।

তিনি অভিযোগ করে বলেন, একটি ছাত্র সংগঠন বর্তমানে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, আওয়ামী লীগের ভোট নিয়ে রাজনীতি করছে। গুপ্ত ও মুনাফিক ছাত্রসংগঠনের মতো আচরণ না করার আহ্বান জানাই।

রাকিব আরও বলেন, গেস্টরুম ও গণরুম কেন্দ্রিক রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। বাগছাস, এখনকার জাতীয় ছাত্রশক্তি ও এনসিপি একই ধারার নীতিতে রাজনীতি করবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, ছাত্ররা দেশের ঐতিহাসিক চাওয়া-পাওয়া পূর্ণ করেছে। রাজনৈতিক দলগুলোকে বিষয়টি মাথায় রাখতে হবে। গণঅভ্যুত্থান হোক বা একদফা আন্দোলন—প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ছাত্র সমাজই নেতৃত্ব দিয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ২৩ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock