গুম এবং জুলাই আন্দোলনে রামপুরায় গুলির ঘটনায় হাজির করা ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

গুম এবং জুলাই আন্দোলনে রামপুরায় গুলির ঘটনায় হাজির করা ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আর শেখ হাসিনাসহ অন্য পলাতকদের বিষয়ে সাতদিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে সকাল ৭টার পরপরই ট্রাইব্যুনালে এসব কর্মকর্তাদের হাজির করা হয়। ১৫ জনের মধ্যে একজন অবসরকালীন ছুটিতে আছেন। আদেশের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দুটি ছিল গুমের মামলা এবং অপরটি গণঅভ্যুত্থান চলাকানীন রামপুরা এলাকায় গুলি করে মানুষ হত্যার মামলা। এসব মামলায় গত ৮ অক্টোবর ফরমাল চার্জ দাখিল হয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে এ তিনটি মামলার ১৫ আসামিকে আইন-শৃঙ্খলা বাহিনী আদালতে উপস্থাপন করে। গুমের একটি মামলা ছিল টিএফআই সেলে সেখানে কিছু বন্দিকে আটক করে রাখারে। মোট ১৪ জনকে গুম করে রাখার অভিযোগ ছিল। সেই মামলায় ১০জনকে হাজির করা হয়েছিল। তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির তারিখ ২০ নভেম্বর ধার্য করা হয়েছে।

এ মামলায় শেখ হাসিনাসহ অন্য পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।দ্বিতীয় মামলা হচ্ছে জেআইসি। সেখানে ২৪জনকে বন্দির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় তিনজনকে হাজির করা হয়েছে। বাকিরা পলাতক। আদালত তাদেরও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাতে বলেছেন। ওই মামলারও পরবর্তী তারিখ ২০ নভেম্বর। এচাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।

তৃতীয় মামলাটি ছিল রামপুরায় ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই গুলি করে কিছু বিজিবি সদস্য আন্দোলনকারীদের হত্যা করেছিলেন। মোট ২৮ জনকে হত্যার অভিযোগ করা হয়েছিল। সেই মামলায়ও আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর। পলাতক ২ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আদালতের প্রক্রিয়াতে সাহায্য করেছেন। যারা দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে অপ্রপচার করেন তাদের বলবো অপপ্রচার করবেন না।

জামিনের বিষয়ে তিনি বলেন, তাদের পক্ষে আইনজীবীরা হাজির হয়ে ওকালতনামায় সইয়ের অনুমতি নিয়েছেন। তারা বলেছেন জামিনের আবেদন করতে চান। আদালত বলেছেন এটার একটা প্রক্রিয়া আছে, প্রথমে ওকালতনামায় সই, তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন। আদালত বলেছেন আবেদন থাকলে রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন। আসামিদের সঙ্গে কথা বলার জন্য (আইনজীবীরা) মৌখিকভাবে আবেদন করেছেন। সেটা মঞ্জুর করেছেন। ঢাকা,বুধবার ২২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গুম এবং জুলাই আন্দোলনে রামপুরায় গুলির ঘটনায় হাজির করা ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

গুম এবং জুলাই আন্দোলনে রামপুরায় গুলির ঘটনায় হাজির করা ১৫ জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আর শেখ হাসিনাসহ অন্য পলাতকদের বিষয়ে সাতদিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে সকাল ৭টার পরপরই ট্রাইব্যুনালে এসব কর্মকর্তাদের হাজির করা হয়। ১৫ জনের মধ্যে একজন অবসরকালীন ছুটিতে আছেন। আদেশের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দুটি ছিল গুমের মামলা এবং অপরটি গণঅভ্যুত্থান চলাকানীন রামপুরা এলাকায় গুলি করে মানুষ হত্যার মামলা। এসব মামলায় গত ৮ অক্টোবর ফরমাল চার্জ দাখিল হয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে এ তিনটি মামলার ১৫ আসামিকে আইন-শৃঙ্খলা বাহিনী আদালতে উপস্থাপন করে। গুমের একটি মামলা ছিল টিএফআই সেলে সেখানে কিছু বন্দিকে আটক করে রাখারে। মোট ১৪ জনকে গুম করে রাখার অভিযোগ ছিল। সেই মামলায় ১০জনকে হাজির করা হয়েছিল। তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির তারিখ ২০ নভেম্বর ধার্য করা হয়েছে।

এ মামলায় শেখ হাসিনাসহ অন্য পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।দ্বিতীয় মামলা হচ্ছে জেআইসি। সেখানে ২৪জনকে বন্দির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় তিনজনকে হাজির করা হয়েছে। বাকিরা পলাতক। আদালত তাদেরও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাতে বলেছেন। ওই মামলারও পরবর্তী তারিখ ২০ নভেম্বর। এচাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।

তৃতীয় মামলাটি ছিল রামপুরায় ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই গুলি করে কিছু বিজিবি সদস্য আন্দোলনকারীদের হত্যা করেছিলেন। মোট ২৮ জনকে হত্যার অভিযোগ করা হয়েছিল। সেই মামলায়ও আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ নভেম্বর। পলাতক ২ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আদালতের প্রক্রিয়াতে সাহায্য করেছেন। যারা দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে অপ্রপচার করেন তাদের বলবো অপপ্রচার করবেন না।

জামিনের বিষয়ে তিনি বলেন, তাদের পক্ষে আইনজীবীরা হাজির হয়ে ওকালতনামায় সইয়ের অনুমতি নিয়েছেন। তারা বলেছেন জামিনের আবেদন করতে চান। আদালত বলেছেন এটার একটা প্রক্রিয়া আছে, প্রথমে ওকালতনামায় সই, তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন। আদালত বলেছেন আবেদন থাকলে রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন। আসামিদের সঙ্গে কথা বলার জন্য (আইনজীবীরা) মৌখিকভাবে আবেদন করেছেন। সেটা মঞ্জুর করেছেন। ঢাকা,বুধবার ২২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock