শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের বিদায়

শেষ পর্যন্ত হার মানতে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। শ্রীলঙ্কা নারী দলকে ২০২ রানে গুটিয়ে দিয়েও জয় তুলতে পারেননি নিগার সুলতানারা।

রোমাঞ্চকর এই ম্যাচে লঙ্কানরা জয় পায় ৭ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। সাজঘরে ফেরেন বিশ্মি গুনারত্নে। এরপর কিছুটা প্রতিরোধ গড়লেও চামারি আতাপাত্থুর বিদায়ে আবারও বিপদে পড়ে দলটি। ৭২ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতনের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। মাঝের ওভারে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে লঙ্কান ব্যাটাররা।

শেষ দিকে উদেশিকা প্রাবোধানী ও মলকি মাদারার ছোট ইনিংস কিছুটা রান তুললেও বড় স্কোর গড়া সম্ভব হয়নি। ৪৮.৪ ওভারে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন হর্ষিথা সামারাবিক্রমা।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন স্বর্ণা আক্তার। তিনি ১০ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। রাবেয়া খান ৯ ওভারে ৩৯ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও মারুফা আক্তার একটি করে উইকেট শিকার করেন। রিতু মনি ও অন্যান্য বোলাররাও পুরো ইনিংসজুড়ে চাপ ধরে রাখেন, যার ফলে বড় কোনো জুটি গড়তে পারেননি লঙ্কান ব্যাটাররা।

২০৩ রানের টার্গেট তাড়ায় শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। ওপেনিং ব্যর্থতা দেখা দেয় এই ম্যাচেও। ইনিংসের ২৪ রানের মধ্যে পড়ে যায় ২ উইকেট। এরপর দলের হাল ধরেন শারমিন আক্তার। তার অনবদ্য ৬৪ রানের ইনিংস দলকে আশার আলো দেখায়।

তবে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। এবার দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্বর্ণা আক্তারকে সঙ্গে নিয়ে তিনি রানের গতি ধরে রাখেন। একসময় মনে হচ্ছিল জয় এখন বাংলাদেশের নাগালে। নিগার ৯৮ বলে ৭৭ রানের ঝলমলে ইনিংস খেলেন।

কিন্তু শেষদিকে আবারও ব্যাটিং বিপর্যয়। একের পর এক উইকেট হারিয়ে টাইগ্রেসরা পরাজয়ের মুখে পড়ে। শেষ পর্যন্ত ইনজুরি নিয়ে ফিরে আসা শারমিনও হার এড়াতে পারেননি। বাংলাদেশের ইনিংস থামে ১৯৫ রানে ৯ উইকেট হারিয়ে। শ্রীলঙ্কা জয় পায় ৭ রানে।
ক্রীড়া ডেস্ক,সোমবার ২০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের বিদায়

শেষ পর্যন্ত হার মানতে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। শ্রীলঙ্কা নারী দলকে ২০২ রানে গুটিয়ে দিয়েও জয় তুলতে পারেননি নিগার সুলতানারা।

রোমাঞ্চকর এই ম্যাচে লঙ্কানরা জয় পায় ৭ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। সাজঘরে ফেরেন বিশ্মি গুনারত্নে। এরপর কিছুটা প্রতিরোধ গড়লেও চামারি আতাপাত্থুর বিদায়ে আবারও বিপদে পড়ে দলটি। ৭২ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতনের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। মাঝের ওভারে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে লঙ্কান ব্যাটাররা।

শেষ দিকে উদেশিকা প্রাবোধানী ও মলকি মাদারার ছোট ইনিংস কিছুটা রান তুললেও বড় স্কোর গড়া সম্ভব হয়নি। ৪৮.৪ ওভারে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন হর্ষিথা সামারাবিক্রমা।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন স্বর্ণা আক্তার। তিনি ১০ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। রাবেয়া খান ৯ ওভারে ৩৯ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও মারুফা আক্তার একটি করে উইকেট শিকার করেন। রিতু মনি ও অন্যান্য বোলাররাও পুরো ইনিংসজুড়ে চাপ ধরে রাখেন, যার ফলে বড় কোনো জুটি গড়তে পারেননি লঙ্কান ব্যাটাররা।

২০৩ রানের টার্গেট তাড়ায় শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। ওপেনিং ব্যর্থতা দেখা দেয় এই ম্যাচেও। ইনিংসের ২৪ রানের মধ্যে পড়ে যায় ২ উইকেট। এরপর দলের হাল ধরেন শারমিন আক্তার। তার অনবদ্য ৬৪ রানের ইনিংস দলকে আশার আলো দেখায়।

তবে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। এবার দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্বর্ণা আক্তারকে সঙ্গে নিয়ে তিনি রানের গতি ধরে রাখেন। একসময় মনে হচ্ছিল জয় এখন বাংলাদেশের নাগালে। নিগার ৯৮ বলে ৭৭ রানের ঝলমলে ইনিংস খেলেন।

কিন্তু শেষদিকে আবারও ব্যাটিং বিপর্যয়। একের পর এক উইকেট হারিয়ে টাইগ্রেসরা পরাজয়ের মুখে পড়ে। শেষ পর্যন্ত ইনজুরি নিয়ে ফিরে আসা শারমিনও হার এড়াতে পারেননি। বাংলাদেশের ইনিংস থামে ১৯৫ রানে ৯ উইকেট হারিয়ে। শ্রীলঙ্কা জয় পায় ৭ রানে।
ক্রীড়া ডেস্ক,সোমবার ২০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock