বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের জাতীয়করণের আওতায় নিয়ে আসবে-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের জাতীয়করণের আওতায় নিয়ে আসবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে দলের পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তিনি এ দাবি জানান।

এ সময় তার সঙ্গে দলের প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় তিনি শিক্ষকদের দাবির প্রতি বিএনপির পক্ষ থেকে একাত্মতা জানান।

এ্যানি বলেন, (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমান নীতিগতভাবে আপনাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। আমরা যে একাত্মতা প্রকাশ করেছি, তার মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি, চাকরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আপনাদের যে সামাজিক মর্যাদা রয়েছে, এ মর্যাদাকে আমরা যথেষ্ট অনুভব করেছি এবং গুরুত্ব দিয়েছি। এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের অবহিত করেছেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, রাষ্ট্র এবং রাজনীতিক সংস্কার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। সব নাগরিক সুবিধা দিলেই সব সমস্যার সমাধান হবে না। শিক্ষাকে আধুনিকীকরণ করতে হবে। শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে। আপনাদের আন্দোলনের আগেই বিবিসিতে এক সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের অবস্থানে (আস্থায়) আসার সুযোগ পেলে বিএনপি থেকে শিক্ষকদের জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, এটি খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এটি একটি দায়িত্বশীল দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি। এ সিদ্ধান্তটি নির্বাচনের আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পুনরায় উল্লেখ করলাম।
ঢাকা,সোমবার ২০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের জাতীয়করণের আওতায় নিয়ে আসবে-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের জাতীয়করণের আওতায় নিয়ে আসবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে দলের পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তিনি এ দাবি জানান।

এ সময় তার সঙ্গে দলের প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় তিনি শিক্ষকদের দাবির প্রতি বিএনপির পক্ষ থেকে একাত্মতা জানান।

এ্যানি বলেন, (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমান নীতিগতভাবে আপনাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। আমরা যে একাত্মতা প্রকাশ করেছি, তার মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি, চাকরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আপনাদের যে সামাজিক মর্যাদা রয়েছে, এ মর্যাদাকে আমরা যথেষ্ট অনুভব করেছি এবং গুরুত্ব দিয়েছি। এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের অবহিত করেছেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, রাষ্ট্র এবং রাজনীতিক সংস্কার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। সব নাগরিক সুবিধা দিলেই সব সমস্যার সমাধান হবে না। শিক্ষাকে আধুনিকীকরণ করতে হবে। শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে। আপনাদের আন্দোলনের আগেই বিবিসিতে এক সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের অবস্থানে (আস্থায়) আসার সুযোগ পেলে বিএনপি থেকে শিক্ষকদের জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, এটি খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এটি একটি দায়িত্বশীল দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি। এ সিদ্ধান্তটি নির্বাচনের আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পুনরায় উল্লেখ করলাম।
ঢাকা,সোমবার ২০ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO