বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে: ফখরুল

দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত পোষণ করেছেন বলে জানিছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে সর্বস্তরের শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি শিক্ষকদের জন্য যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তাসহ চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে চায়।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি মনে করে, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা ছাড়া রাষ্ট্র বা রাজনীতির কোনো সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।

বিএনপি মহাসচিব জানান, জনগণের ভোটে বিএনপি যদি আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। এ বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই।

তবে বিবৃতিতে একটি কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে যদি ‘পতিত স্বৈরাচারের সহযোগীরা’ পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে আসন্ন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালায়, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সেটি প্রতিহত করার ক্ষেত্রে কোনো নমনীয়তা প্রদর্শন করবে না।
ঢাকা,শনিবার ১৮ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে: ফখরুল

দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত পোষণ করেছেন বলে জানিছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে সর্বস্তরের শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি শিক্ষকদের জন্য যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তাসহ চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে চায়।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি মনে করে, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা ছাড়া রাষ্ট্র বা রাজনীতির কোনো সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।

বিএনপি মহাসচিব জানান, জনগণের ভোটে বিএনপি যদি আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। এ বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই।

তবে বিবৃতিতে একটি কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে যদি ‘পতিত স্বৈরাচারের সহযোগীরা’ পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে আসন্ন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালায়, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সেটি প্রতিহত করার ক্ষেত্রে কোনো নমনীয়তা প্রদর্শন করবে না।
ঢাকা,শনিবার ১৮ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO