দেশের বাজারে স্বর্ণে দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে দুই হাজার ৬১৩ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণে দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।
বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন দাম অনুযায়ী, ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৪৯৬ টাকা বাড়িয়ে দুই লাখ ছয় হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ১৯৬ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৭৭ হাজার এক টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৩১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছয় হাজার ২০৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়।
ঢাকা,মঙ্গলবার ১৪ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















