জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতির বিষয়ে নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতির বিষয়ে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎস্য ভবন চত্বরে জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্যে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা দলীয় স্বার্থের রাজনীতি বিশ্বাস করি না, ব্যক্তিস্বার্থের রাজনীতি করি না। নমিনেশন বাণিজ্য, দখলদারিত্ব করি না। আমরা দেশের গুণগত পরিবর্তন করতে চাই, ব্যক্তির পরিবর্তন নয়।

‘আর এসব পরিবর্তনের জন্য জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবি মেনে নিয়ে আগামী নভেম্বরে গণভোট দিতে হবে। ’

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা ভেবেছিলাম ২৪-এর আন্দোলন এ দেশের রাজপথের শেষ আন্দোলন। একটি অবাধ, সুষ্ঠু ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু জুলাই বিপ্লবের আন্দোলনের চেতনাকে কোনো কোনো দল ছুড়ে ফেলে দলীয় স্বার্থ হাসিলের জন্য পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার ও কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হয়। কিন্তু আমরা দেখছি তা হচ্ছে না তাদের পক্ষ থেকে। একদলীয় নির্বাচনের জন্য মহাষড়যন্ত্র করা হচ্ছে। ‘সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল, নির্বাচনে নিরপেক্ষতা অবলম্বন করা হবে। কিন্তু এখন পর্যন্ত সেটি করা হচ্ছে না। কিছু কিছু প্রশাসনের কর্মকর্তা সরকারকে দলীয় সরকার পরিণত করার চেষ্টা করছে। ’

ডা. তাহের বলেন, কোনো একটি দলের আদর্শগত পুলিশ-প্রশাসন এবং সিভিল প্রশাসনের পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সেই নির্বাচনে জনগণ অংশ নেবে না।

‘যারা জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছেন, আপনাদের পরিণতিও শেখ হাসিনার থেকে করুণ হবে’, মন্তব্য করেন তিনি।

জামায়াতের নায়েবে আমির বলেন, একটি দল মুখে বলে সংস্কার চায়, আবার সংস্কার বাস্তবায়ন করতে গেলে তখন প্যাঁচ লাগায়। যদি সংস্কার না হয় তাহলে জনগণকে নিয়ে রাজপথে আন্দোলন করে দাবি আদায়ে বাধ্য করবো।

গণভোটে রাজি হওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণভোটে অনেক সংস্কারের বিষয় রয়েছে। যেটাতে নির্বাচনের প্যাটার্ন অনেক চেঞ্জ হবে। এই কারণে আগে গণভোট জরুরি।

ডা. তাহের বলেন, ধারাবাহিকভাবে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে ইনশাআল্লাহ। আমরা কঠোর কর্মসূচি দিতে চাই না, যদি সহজেই দাবি আদায় হয়।
ঢাকা,মঙ্গলবার ১৪ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতির বিষয়ে নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতির বিষয়ে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎস্য ভবন চত্বরে জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্যে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা দলীয় স্বার্থের রাজনীতি বিশ্বাস করি না, ব্যক্তিস্বার্থের রাজনীতি করি না। নমিনেশন বাণিজ্য, দখলদারিত্ব করি না। আমরা দেশের গুণগত পরিবর্তন করতে চাই, ব্যক্তির পরিবর্তন নয়।

‘আর এসব পরিবর্তনের জন্য জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবি মেনে নিয়ে আগামী নভেম্বরে গণভোট দিতে হবে। ’

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা ভেবেছিলাম ২৪-এর আন্দোলন এ দেশের রাজপথের শেষ আন্দোলন। একটি অবাধ, সুষ্ঠু ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু জুলাই বিপ্লবের আন্দোলনের চেতনাকে কোনো কোনো দল ছুড়ে ফেলে দলীয় স্বার্থ হাসিলের জন্য পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার ও কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হয়। কিন্তু আমরা দেখছি তা হচ্ছে না তাদের পক্ষ থেকে। একদলীয় নির্বাচনের জন্য মহাষড়যন্ত্র করা হচ্ছে। ‘সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল, নির্বাচনে নিরপেক্ষতা অবলম্বন করা হবে। কিন্তু এখন পর্যন্ত সেটি করা হচ্ছে না। কিছু কিছু প্রশাসনের কর্মকর্তা সরকারকে দলীয় সরকার পরিণত করার চেষ্টা করছে। ’

ডা. তাহের বলেন, কোনো একটি দলের আদর্শগত পুলিশ-প্রশাসন এবং সিভিল প্রশাসনের পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সেই নির্বাচনে জনগণ অংশ নেবে না।

‘যারা জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছেন, আপনাদের পরিণতিও শেখ হাসিনার থেকে করুণ হবে’, মন্তব্য করেন তিনি।

জামায়াতের নায়েবে আমির বলেন, একটি দল মুখে বলে সংস্কার চায়, আবার সংস্কার বাস্তবায়ন করতে গেলে তখন প্যাঁচ লাগায়। যদি সংস্কার না হয় তাহলে জনগণকে নিয়ে রাজপথে আন্দোলন করে দাবি আদায়ে বাধ্য করবো।

গণভোটে রাজি হওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণভোটে অনেক সংস্কারের বিষয় রয়েছে। যেটাতে নির্বাচনের প্যাটার্ন অনেক চেঞ্জ হবে। এই কারণে আগে গণভোট জরুরি।

ডা. তাহের বলেন, ধারাবাহিকভাবে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে ইনশাআল্লাহ। আমরা কঠোর কর্মসূচি দিতে চাই না, যদি সহজেই দাবি আদায় হয়।
ঢাকা,মঙ্গলবার ১৪ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO