রাজধানীর মিরপুর রূপনগর এলাকায় একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।তিনি জানান, রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় একটি প্রতিষ্ঠানের কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। বেলা ১১টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও ৩টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে।
ঢাকা,মঙ্গলবার ১৪ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















