বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে সেই দলকেই জনগণের বেছে নেবে যে দল পরীক্ষিত। অতীতে যারা পরীক্ষা দিয়েছে অর্থাৎ সরকারি ছিল, কাজ করেছে। যেই দল মানুষকে আশার আলো দেখিয়েছে। যেই দল অন্ধকার হতে আলোতে টেনে নিয়ে এসেছে। অর্থাৎ মানুষ বিএনপিতে ভোট দেবে।
রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সম সমমনা জোটের ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক মরহুম সাইফুদ্দিন মুনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন অল্প সময়ের মধ্যে জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশকে। তেমনি কর্মযজ্ঞে হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি শুরু করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কমিশন পিআর পদ্ধতি বিষয়টি আনেননি। তবে দুয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতির কথা বলছে। সেটার জন্য তারা আন্দোলন করছে। আন্দোলনের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া। সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা।
বিএনপির এই শীর্ষ নেতা মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটা দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেটি মাথায় রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। ষড়যন্ত্র ও চক্রান্তকে পরাজিত করা শক্তি এদেশের মানুষের আছে।
এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, অন্তবর্তী কালীন সরকারের কমিটমেন্ট আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন। আমরা সেটাই দেখতে চাই। জনগণের নির্বাচন দেখতে চাই। সেই নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই। গণতন্ত্রের মধ্য দিয়ে জনগণের আশা গুলো পূরণ করতে চাই। রাতারাতি আলাদিনের চেরাগের মধ্য দিয়ে বাংলাদেশকে খুব সুন্দর বানিয়ে ফেলবে অন্তবর্তী সরকার।এই আশা জনগণ করে না।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন,অনেকেই একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ১৯৭১ এ স্বাধীন হয়েছে বলে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। সমস্ত ষড়যন্ত্র পরাজিত করার শক্তি এ দেশের জনগণের আছে।
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে মির্জাপুর বলেন, বিএনপি প্রথম দিকে তত্ত্বাবধায়ক সরকার না চাইলেও সকলের চাওয়ায় এক রাতে সে বিল পাস করেছিল। তারপরেও অনেকে বিএনপিকে দোষারোপ করে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,রোববার ১২ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















