বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়। ৩১ দফার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন করে আশা জাগিয়ে তুলছি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, আপনারা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে কাইত করার জন্য, ঘায়েল করার জন্য।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ৯বম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, উপদেষ্টামণ্ডলীর কেউ কেউ বিভিন্ন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষও এটা শুনতে চায় না। দেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়।

মির্জা ফখরুল বলেন, যারা আমাদের ওপর অত্যাচার ও নির্যাতন করেছে তারা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সবসময় চেষ্টা করেছে কী করে আমাদের বিপদে ফেলা যায়। তারা পানির হিস্যা, তিস্তার হিস্যা ও ফারাক্কার ন্যায্য হিস্যা আমাদের দেয়নি।

তিনি আরও বলেন, শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. ইউনূস, বিশ্ববাসী যাকে সম্মান করে, তাকে আমরা দায়িত্ব দিয়েছি। যাতে সবার কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করেন। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কাজী ছাইয়্যেদুল আলম বাবুল ও বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানসহ স্থানীয় নেতারা।
গাজীপুর,শনিবার ১১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়। ৩১ দফার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন করে আশা জাগিয়ে তুলছি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, আপনারা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে কাইত করার জন্য, ঘায়েল করার জন্য।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ৯বম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, উপদেষ্টামণ্ডলীর কেউ কেউ বিভিন্ন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষও এটা শুনতে চায় না। দেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়।

মির্জা ফখরুল বলেন, যারা আমাদের ওপর অত্যাচার ও নির্যাতন করেছে তারা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সবসময় চেষ্টা করেছে কী করে আমাদের বিপদে ফেলা যায়। তারা পানির হিস্যা, তিস্তার হিস্যা ও ফারাক্কার ন্যায্য হিস্যা আমাদের দেয়নি।

তিনি আরও বলেন, শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. ইউনূস, বিশ্ববাসী যাকে সম্মান করে, তাকে আমরা দায়িত্ব দিয়েছি। যাতে সবার কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করেন। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কাজী ছাইয়্যেদুল আলম বাবুল ও বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানসহ স্থানীয় নেতারা।
গাজীপুর,শনিবার ১১ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO