কোটচাঁদপুরে বাওড়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে

বাওড়ের মৃত ভাসমান মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নয়ন মন্ডল (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঐ ঘটনায় গুরুতর অসুস্থ্য হয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ইয়ামিন মন্ডল (১০) ও তুহিন মন্ডল (১০) নামের আরো দুই শিশু। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে স্থানীয় জয়দিয়া বাওড়ে।

জয়দিয়া বাওড় পাড়ের মিনারুল ইসলাম বলেন, মঙ্গলবার বাওড়ে #বিষ ছিটায় বাওড়ের মালিক বিজয় হালদার। এরপর থেকে বাওড়ের মাছ মরে ভেসে উঠতে থাকে। খবর পেয়ে বুধবার সকাল থেকে স্থানীয় হাজার হাজার মানুষ বাওড়ের ওই মরা মাছ ধরতে ছুটে আসেন । তাদের সঙ্গে আসেন লক্ষিকুন্ড মন্ডল পাড়ার তিন শিশু। যাদের মধ্যে ছিল এনামুল মন্ডলের ছেলে নয়ন মন্ডল ( ১১)। সে ৫ম শ্রেনীর ছাত্র ছিলেন। অন্যদিকে জিয়াউর রহমান মন্ডলের ছেলে ইয়ামিন মন্ডল (১০) ও মিন্টু মন্ডলের ছেলে তুহিন মন্ডল( ১০)। ওই দুই শিশু ছিলেন ৩য় শ্রেনীর ছাত্র।

এদের মধ্যে বাওড়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যান নয়ন মন্ডল। আর গুরুতর আহত হন ইয়ামিন আর তুহিন। বর্তমানে তারা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ওই গ্রামের আব্দার রহমান বলেন, বাওড়ের কুলেই আমার বাড়ি। আমি মাঠ থেকে এসে নামাজের জন্য অজু করছিলাম। এ সময় বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পাই। এরপর ছুটে গিয়ে পর পর জীবিত অবস্থায় দুইটি বাচ্চাকে উদ্ধার করে তীরে আনা হয়। এর কিছুক্ষন পর পাওয়া যায় নয়নকে। তবে সে সময় নয়ন আর বেঁচে ছিল না বলে জানিয়েছেন তিনি।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল ইসলাম বলেন, বাওড়ের পানিতে ডুবে গুরুতর আহত দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই দুই জনকে ভর্তি রাখা হয়েছে। অবস্থা কিছুটা ভাল বলে জানিয়েছেন তিনি।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, মৌখিক ভাবে মৃত্যুর খবর শুনেছি। তবে লিখিত কোন অভিযোগ এখনও কেউ করেনি।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ,বৃহস্পতিবার ৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে বাওড়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে

বাওড়ের মৃত ভাসমান মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নয়ন মন্ডল (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঐ ঘটনায় গুরুতর অসুস্থ্য হয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ইয়ামিন মন্ডল (১০) ও তুহিন মন্ডল (১০) নামের আরো দুই শিশু। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে স্থানীয় জয়দিয়া বাওড়ে।

জয়দিয়া বাওড় পাড়ের মিনারুল ইসলাম বলেন, মঙ্গলবার বাওড়ে #বিষ ছিটায় বাওড়ের মালিক বিজয় হালদার। এরপর থেকে বাওড়ের মাছ মরে ভেসে উঠতে থাকে। খবর পেয়ে বুধবার সকাল থেকে স্থানীয় হাজার হাজার মানুষ বাওড়ের ওই মরা মাছ ধরতে ছুটে আসেন । তাদের সঙ্গে আসেন লক্ষিকুন্ড মন্ডল পাড়ার তিন শিশু। যাদের মধ্যে ছিল এনামুল মন্ডলের ছেলে নয়ন মন্ডল ( ১১)। সে ৫ম শ্রেনীর ছাত্র ছিলেন। অন্যদিকে জিয়াউর রহমান মন্ডলের ছেলে ইয়ামিন মন্ডল (১০) ও মিন্টু মন্ডলের ছেলে তুহিন মন্ডল( ১০)। ওই দুই শিশু ছিলেন ৩য় শ্রেনীর ছাত্র।

এদের মধ্যে বাওড়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যান নয়ন মন্ডল। আর গুরুতর আহত হন ইয়ামিন আর তুহিন। বর্তমানে তারা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ওই গ্রামের আব্দার রহমান বলেন, বাওড়ের কুলেই আমার বাড়ি। আমি মাঠ থেকে এসে নামাজের জন্য অজু করছিলাম। এ সময় বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পাই। এরপর ছুটে গিয়ে পর পর জীবিত অবস্থায় দুইটি বাচ্চাকে উদ্ধার করে তীরে আনা হয়। এর কিছুক্ষন পর পাওয়া যায় নয়নকে। তবে সে সময় নয়ন আর বেঁচে ছিল না বলে জানিয়েছেন তিনি।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুল ইসলাম বলেন, বাওড়ের পানিতে ডুবে গুরুতর আহত দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই দুই জনকে ভর্তি রাখা হয়েছে। অবস্থা কিছুটা ভাল বলে জানিয়েছেন তিনি।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, মৌখিক ভাবে মৃত্যুর খবর শুনেছি। তবে লিখিত কোন অভিযোগ এখনও কেউ করেনি।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ,বৃহস্পতিবার ৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock