নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মাধবদী পৌরসভার মধ্য বিরামপুরের বাসিন্দা রিপন নামেএক প্রবাসীকে ভুয়া জমি দেখিয়ে ৬ লক্ষ টাকা আত্মসাৎ এর চেষ্টা করছে প্রতিবেশী বাড়াটিয়া নাসিমা নামে এক মহিলা ও তার ২ মেয়ে, এবং স্বামী আজিজ।এব্যাপারে প্রবাসীর স্ত্রী রহিমা নরসিংদী আদালতে ৬ জনকে আসামী করে গত ২৩/০৯/২৫ ইং তারিখে একটি মামলা দায়ের করেন মামলা নং ১০২১,আসামীরা হলো ১নাসিমা ওতার মেয়ে ২ রত্না ৩ সুমনা ৪ স্বামী আজিজ তাদের সহযোগী ৫ আসাদুল হক ৬ আবদুল্লাহ মিযা, মামলার বিবরনে জানাযায় প্রবাসীর স্ত্রী ও ১,২,৩,৪ নং আসামী পাশাপাশি একই বাড়িতে বাড়া থাকত,সেই সুবাদে প্রবাসীর সাথে মাঝে মধ্যে আসামীদের মোবাইল ফোন ইমো তে কথাবার্তা হতো,এর ফলে তাদের মধ্যে ভাল সম্পর্কে গড়ে উঠে, এর মধ্যে এক দিন নাসিমা প্রবাসী ওতার স্ত্রী কে বলে আমাদের পাচদোনা এলাকার নলুয়া গ্রামে ৪ শতাংশ জমি আছে বিক্রি করে ফেলব, স্বরল বিশ্বাসে প্রবাসী ওতার স্ত্রী তাদের কথা বিস্বাস করে জমি দেখে পছন্দ হলে ৪০ লক্ষ টাকা দামদর ঠিক হলে ৩ লক্ষ টাকা নাসিমার একাউন্টে মাধবদী ডাসবাংলা ব্যাংকের শাখায় বিদেশ থেকে পাঠায়,।আসলে ঐ জমি ছিল ভুয়া অন্য জনের জমি,কাগজ পত্র ছিল ভুয়া। আর ৩ লক্ষ টাকা বিকাশের মাধ্যমে পাঠায়, নাসিম চালাকি করে নিজের বা পরিবারের কারো বিকাশ নাম্বার না দিয়ে অন্য ২ জনের বিকাশ নাম্বার দিয়ে টাকা উঠায়, ২ জন হলো আসাদুল ওআবদুল্লাহ মিয়া,খোজ নিয়ে জানাযায় তারাও প্রতারক চক্রের সদস্য। তাদের কাজই হলো বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎ। ৬ লক্ষ টাকা হাতে পাওয়ার পর সকল আসামিরা মাধবদীর বাসা হঠাৎ পরিবর্তন করে পাচদোনা গিয়ে বাসা বাড়া নেয়।তারাশুধু টাকা আত্মসাৎ করার জন্য পাচদোনা চলে যায়। প্রবাসীর স্ত্রী তার আত্বীয় স্বজনদের সাথে নিযে পাচদোনা গিয়ে নাসিমার কাছে টাকা চাইলে নাসিমা, তার ২ মেয়ে ও স্বামী তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রান নাশের হুমকি প্রধান করে, পরে কোন উপায় না দেখে প্রবাসীর স্ত্রী নরসিংদী আদালতে মামলা দায়ের করে।
মোঃ নজরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি ঃ
নরসিংদী,মঙ্গলবার ৭ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















