বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আগে গণভোট ও পিআর (প্রপোরশানাল রিপ্রেজেন্টেশন) দাবিতে জাতি বিভক্ত হচ্ছে।
সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাগরিক যুব ঐক্য এই সভার আয়োজন করেছে।
এই সভায় বিএনপির এই শীর্ষ নেতা সালাহউদ্দিন বলেন, নির্বাচনের আগে গণভোট ও পিআরের দাবিতে জাতিকে বিভক্ত করছে। তা মোকাবেলাই নির্বাচনী চ্যালেঞ্জ।
এই সভায় বিএনপির এই নেতা বলেন,জুলাই সনদ বাস্তবায়নের জনগণের রায় নেয়ার পক্ষে সবাই প্রায় একমত কেউ কেউ বলেছে নির্বাচনের আগে গণভোট করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন বলেন, গণভোট যারা জটিল করতে চাচ্ছে। আল্লাহ তাদের হেদায়েত দেন। নির্বাচনকে বাধাগ্রস্ত করা প্রয়াসকে প্রতিহত করতে হবে।
এই অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ বলেন,জনগণের সুষ্ঠু ভোটের জন্য মুখিয়ে আছে। কেউ অনিয়ম করতে চাইলে জনগণই প্রতিহত করবে। এখানে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে।
বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোর বিভেদ, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব ও গণপূর্ত আয়োজনের বিতর্ক আসন্ন নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই সভায় বক্তারা বলেন, জাতীয় নির্বাচন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হলে রাজনৈতিক ঐক্য জরুরী। জুলাই সনদ বাস্তবায়ন গণভোট আয়োজন ও পিআর বিতর্ক নিয়ে দ্বিধা দূর না হলে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হবে না।
বক্তাদের মতে, জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। কিন্তু নেতৃত্বের বিভাজনই নির্বাচনের সবচেয়ে বড় বাধা।
এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ,গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং বিপ্লবী ও আকাশ পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ০৬ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















