রামপুরা ট্রাফিক বক্সে নিয়ে সাংবাদিক হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ

অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদকে ট্রাফিক পুলিশের বক্সে নিয়ে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তোফায়েলের অভিযোগ, মতিঝিল বিভাগের রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নুছরুত হাছান তাকে ‘নেক্সট টাইম পেলে লটকে রাখার’ হুমকি দিয়েছেন।

যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন হাছান। পরে অবশ্য পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যার পর রামপুরার ব্রিজের সামনে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় তোফায়েলকে থামায় ট্রাফিক পুলিশ। তখন মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে বাহাসের এক পর্যায়ে তাকে ট্রাফিক বক্সে নিয়ে হুমকি দেওয়া হয়।

তোফায়েল আহমেদ বলেন, আমার গাড়ির কাগজপত্র অফিস কর্তৃপক্ষের কাছে। আমাকে ট্রাফিক পুলিশ থামানোর পর তারা গাড়ি থেকে চাবি নিয়ে নেয়। এরপর আমাকে বলা হয়, ট্রাফিক বক্সের মধ্যে এসি (সহকারী কমিশনার) আছেন, তার সঙ্গে কথা বলতে। আমি তার সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাকে ১০ মিনিট গালাগাল করেন। এরপর টিআইও আমার সঙ্গে বাজে ব্যবহার করেন, যা পুলিশ বক্সের সিসি ক্যামেরায় রেকর্ড আছে। এরপর এসি বলেন, ‘ওর গাড়ির চাবি দিয়ে দাও, নেক্সট টাইম ওকে পেলে ওর গাড়িসহ লটকাইয়া রাখবা’।

তোফায়েল বলেন, যখন এই কথা বলে তখন আমি আমার মোবাইল ফোন বের করে ভিডিও করতে গেলে টিআইএস আমার হাত থেকে ফোন ছিনিয়ে নেন।

তোফায়েলের সঙ্গে এ আচরণের খবর শুনে সেখানে ছুটে যান তার সহকর্মী সাংবাদিকরা। তখন সহকর্মীরা এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন এসি হাছান। তিনি দায়িত্ব পালনের স্বার্থে সামান্য উচ্চবাচ্য করার কথা বলেন।

এসময় সেখানে ফোনকল করেন ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী। তিনি ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন এবং ট্রাফিক পুলিশের কোনো কর্মকর্তার অপরাধ হয়ে থাকলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে তোফায়েলকে নিয়ে ট্রাফিক বক্স থেকে বেরিয়ে আসেন তার সহকর্মী সাংবাদিকরা।
ঢাকা,রোববার ৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপুরা ট্রাফিক বক্সে নিয়ে সাংবাদিক হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ

অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদকে ট্রাফিক পুলিশের বক্সে নিয়ে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তোফায়েলের অভিযোগ, মতিঝিল বিভাগের রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নুছরুত হাছান তাকে ‘নেক্সট টাইম পেলে লটকে রাখার’ হুমকি দিয়েছেন।

যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন হাছান। পরে অবশ্য পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যার পর রামপুরার ব্রিজের সামনে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় তোফায়েলকে থামায় ট্রাফিক পুলিশ। তখন মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে বাহাসের এক পর্যায়ে তাকে ট্রাফিক বক্সে নিয়ে হুমকি দেওয়া হয়।

তোফায়েল আহমেদ বলেন, আমার গাড়ির কাগজপত্র অফিস কর্তৃপক্ষের কাছে। আমাকে ট্রাফিক পুলিশ থামানোর পর তারা গাড়ি থেকে চাবি নিয়ে নেয়। এরপর আমাকে বলা হয়, ট্রাফিক বক্সের মধ্যে এসি (সহকারী কমিশনার) আছেন, তার সঙ্গে কথা বলতে। আমি তার সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাকে ১০ মিনিট গালাগাল করেন। এরপর টিআইও আমার সঙ্গে বাজে ব্যবহার করেন, যা পুলিশ বক্সের সিসি ক্যামেরায় রেকর্ড আছে। এরপর এসি বলেন, ‘ওর গাড়ির চাবি দিয়ে দাও, নেক্সট টাইম ওকে পেলে ওর গাড়িসহ লটকাইয়া রাখবা’।

তোফায়েল বলেন, যখন এই কথা বলে তখন আমি আমার মোবাইল ফোন বের করে ভিডিও করতে গেলে টিআইএস আমার হাত থেকে ফোন ছিনিয়ে নেন।

তোফায়েলের সঙ্গে এ আচরণের খবর শুনে সেখানে ছুটে যান তার সহকর্মী সাংবাদিকরা। তখন সহকর্মীরা এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন এসি হাছান। তিনি দায়িত্ব পালনের স্বার্থে সামান্য উচ্চবাচ্য করার কথা বলেন।

এসময় সেখানে ফোনকল করেন ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী। তিনি ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন এবং ট্রাফিক পুলিশের কোনো কর্মকর্তার অপরাধ হয়ে থাকলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে তোফায়েলকে নিয়ে ট্রাফিক বক্স থেকে বেরিয়ে আসেন তার সহকর্মী সাংবাদিকরা।
ঢাকা,রোববার ৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO