নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের ওপর হামলার ঘটনায় ফজলুল রশিদ ওরফে আদরসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর রোববার (৫ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের ভাষ্যমতে, ফজলুল রশিদ ওরফে আদর নরসিংদী সিএনজি অটো রিকশাসহ নৌপথে চলাচলকারী নৌযান থেকে চাঁদা উত্তোলন করে আসছিলেন।
এদিকে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের ওপর হামলার ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা করেন।
নরসিংদী,রোববার ৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















